Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

নতুন সিনেমায় নিশো ও চঞ্চল ,মুক্তি ঈদে

BN DESK
03 September 2026, 08:14 PM পড়তে ১ মিনিট
নতুন সিনেমায় নিশো ও চঞ্চল ,মুক্তি ঈদে
বিনোদন ডেস্কঃ সত্য ঘটনার অনুপ্রেরণায় ‘দম’ শিরোনামে সিনেমা নির্মাণ করছেন রেদওয়ান রনি। আগেই ঘোষণা দেওয়া হয়েছিল সিনেমাটিতে থাকছেন চঞ্চল চৌধুরী। এবার জানা গেল, সিনেমাটিতে যুক্ত হয়েছেন আফরান নিশো। এমনটা নিশ্চিত করেছেন নায়ক নিজেই। 
 
আফরান নিশো বলেন, ‘এমন গল্পের সিনেমা দেশে হয়েছে বলে জানা নেই। ‘দম’ একটি সার্ভাইবাল ইনস্পিরেশনাল গল্পের সিনেমা হতে যাচ্ছে।’
 
এমন ধরনের গল্প নিয়ে বিশেষ দুর্বলতা রয়েছে নিশোর। তার ভাষ্যে, এ ধরনের গল্পে একটা উত্তেজনা থাকে। এখানে পারফরমেন্সের অনেক চ্যালেঞ্জ আছে যা আমাকে অনুপ্রাণিত করেছে। আমি আমার জীবনে দেশে এ ধরনের সিনেমা দেখিনি।
 
নিশো আরো বলেন, ‘আমার অভিনীত সুড়ঙ্গ, দাগি গল্প নির্ভর সিনেমা এবং পারফরমেন্স বেইজ, যেটা আমি মেইনটেইন করার চেষ্টা করি। ‘দম’ও তার ব্যতিক্রম কিছু না। অনেক বড় ক্যানভাসের গল্প এটি। আমি তো বলব, গত দুই সিনেমার চেয়েও অনেক বড় স্কেলের গল্প এটি। এটিও পারফরমেন্স বেইজ, অ্যাক্টিং বেইজ সিনেমা হতে যাচ্ছে।’
 
খুব শিগগিরই সিনেমাটির শুটিং শুরু হবে বলে জানা গেছে। সিনেমাটি মুক্তি পাবে ২০২৬ সালের ঈদুল ফিতরে। 
পরবর্তী খবর লোড হচ্ছে...
বিনোদন

নতুন সিনেমায় নিশো ও চঞ্চল ,মুক্তি ঈদে

B
BN DESK | 08 July 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার