Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

নতুন হামলায় ইরানের আরও এক কমান্ডার নিহত

BN DESK
03 September 2026, 12:30 AM পড়তে ১ মিনিট
নতুন হামলায় ইরানের আরও এক কমান্ডার নিহত

আন্তর্জাতিক ডেস্ক:  ইসরায়েলের বিমান বাহিনীর হামালায় ইরানের সামরিক বাহিনীর আরও এক কমান্ডার নিহত হয়েছেন। নিহত কমান্ডারের নাম সাঈদ ইজাদি এবং তিনি ব্রিগেডিয়ার জেনারেল পদমর্যাদার ছিলেন।

শুক্রবার রাজধানী তেহরানে ইসরায়েলি বাহিনীর বিমান অভিযানে নিহত হয়েছেন তিনি। ইরানের সামরিক বাহিনীর এলিট শাখা ইসলামিক রেভোল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)-এর কুদস ফোর্স প্যালেস্টাইন কর্পস বিভাগের প্রধান ছিলেন তিনি।

ব্রিগেডিয়ার জেনারেল সাঈদ ইজাদির নিহতের সংবাদ নিশ্চিত করেছেন ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)-এর মুখপাত্র লেফটেন্যান্ট জেনারেল ইয়া’আল জামির।

এক বিবৃতিতে ইয়া’আল জামির বলেন, “সাঈদ ইজাদি ছিলেন আইআরজিসির কুদস ফোর্স প্যালেস্টাইনিয়ান কর্পস ইউনিটের প্রধান। তার মূল কাজ ছিল গাজায় হামাসের সাবেক প্রধান ইয়াহিয়া সিনওয়ার এবং গোষ্ঠীটির সামরিক বিভাগের প্রধঅন মোহাম্মদ দেইফের সঙ্গে যোগাযোগ রাখা এবং তাদের নির্দেশনা দেওয়া।”

“২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলে যে হামলা চালিয়েছিল হামাস, সেটির পরিকল্পনাকারী দলের অন্যতম সদস্য ছিলেন সাঈদ ইজাদি। তার হাতে হাজার হাজার ইসরালির রক্ত লেগে আছে।”

প্রসঙ্গত, শুক্রবার রাতে ইসরায়েলি বাহিনীর বিমান অভিযানে এই নিয়ে এ পর্যন্ত আইআরজিএসের তিন জন কমান্ডারের নিহত হওয়ার সংবাদ পাওয়া গেল। বাকি দুই জন হলেন ব্রিগেডিয়ার জেনারেল আমিন পৌর যোধি এবং ব্রিগেডিয়ার জেনারেল বেনহাম শারিয়ারি।

পরবর্তী খবর লোড হচ্ছে...
আন্তর্জাতিক

নতুন হামলায় ইরানের আরও এক কমান্ডার নিহত

B
BN DESK | 21 June 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার