Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

নদীতে নিখোঁজের ৩৮ ঘণ্টা পর যুবকের মরদেহ উদ্ধার

BN DESK
02 September 2026, 08:53 AM পড়তে ১ মিনিট
নদীতে নিখোঁজের ৩৮ ঘণ্টা পর যুবকের মরদেহ উদ্ধার

নারায়ণগঞ্জের রূপগঞ্জে বালু নদীতে গোসল করতে নেমে নিখোঁজ যুবক সৃজন সাহার মরদেহ ৩৮ ঘণ্টা পর উদ্ধার করেছে ফায়ার সার্ভিস।

মঙ্গলবার (১৭ জুন) সকালে বালু নদীর খিলক্ষেত থানাধীন পাতিরা এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত সৃজন সাহা নরসিংদীর মাধবদী থানাধীন কাশিপুর এলাকার স্বপন সাহার ছেলে। তিনি নরসিংদী সরকারি কলেজ থেকে রসায়নে বিষয়ে মাস্টার্স পরীক্ষা দিয়েছিলেন।

পূর্বাচল ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার উদ্দীপন ভক্ত জানান, রবিবার দুপুরে পরিবারের সঙ্গে সৃজন সাহা নরসিংদী মাধবদীর কাশিপুরের নিজ বাড়ি থেকে ইছাপুরা এলাকায় তারা নানা বাঞ্ছারাম সাহার শ্রাদ্ধ অনুষ্ঠানে যোগ দিতে আসেন।

 

বিকাল সাড়ে ৫টার দিকে বালু নদীর ইছাপুরা পাকা ঘাট এলাকায় সৃজন গোসল করতে নামেন। সে সময় নদীতে গোসলের দৃশ্যও ধারণ করেন তার ছোট ভাই সূর্য সাহা। সাঁতরে নদীর মাঝামাঝি স্থানে গেলে প্রবল স্রোতে হঠাৎ তলিয়ে যান সৃজন। এরপর থেকে নিখোঁজ ছিলেন।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল সোমবার সকালে উদ্ধার অভিযানে নামে। নিখোঁজের ৩৮ ঘণ্টা পর আজ (মঙ্গলবার) সকাল সাড়ে ৭টার দিকে বালু নদীর খিলক্ষেত থানাধীন পাতিরা পিডিএল ঘাট এলাকা থেকে মরদেহ উদ্ধার করা হয়।

 

এ ব্যাপারে ইছাপুরা নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিতোষ চন্দ্র সরকার বলেন, ‘ফায়ার সার্ভিসের সহায়তায় নিখোঁজের মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের আপত্তি না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় রূপগঞ্জ থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।’

এলাকা: ঢাকা
পরবর্তী খবর লোড হচ্ছে...
ঢাকা

নদীতে নিখোঁজের ৩৮ ঘণ্টা পর যুবকের মরদেহ উদ্ধার

B
BN DESK | 17 June 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার