Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

নবগঠিত যুবদল কেন্দ্রীয় কমিটিকে স্বাগত জানিয়ে গোপালগঞ্জে আনন্দ মিছিল

BN DESK
02 September 2026, 11:11 PM পড়তে ১ মিনিট

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের নবগঠিত পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কমিটিকে স্বাগত জানিয়ে গোপালগঞ্জে বর্ণাঢ্য আনন্দ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

আজ রোববার (৭ জুন)  সকাল সাড়ে ১১টায় গোপালগঞ্জ জেলা যুবদল এই কর্মসূচি আয়োজন করে। মিছিলটি জেলা বিএনপির কার্যালয় থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।

মিছিলে নেতৃত্ব দেন গোপালগঞ্জ জেলা যুবদলের সভাপতি রিয়াজউদ্দিন লিপটন ও সাধারণ সম্পাদক রাশেকুজ্জামান পলাশ। মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে তারা দলের কেন্দ্রীয় নতুন কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়নকে অভিনন্দন জানান।

রিয়াজউদ্দিন লিপটন বলেন, ‘কেন্দ্রীয় যুবদলের এই নতুন কমিটি আমাদের তৃণমূলে নতুন করে প্রাণের সঞ্চার করেছে। আমরা আশা করি, এই কমিটির হাত ধরেই যুবদল আরও শক্তিশালী হয়ে উঠবে। দেশের সব ধরনের উন্নয়ন কর্মকাণ্ডে রাজপথে সক্রিয় ভূমিকা রাখবে।’

রাশেকুজ্জামান পলাশ বলেন, ‘প্রধানমন্ত্রী তারেক রহমানের ভিশন বাস্তবায়নে যুবদল সবসময় অতন্দ্র প্রহরী হিসেবে কাজ করবে। নতুন এই কমিটি দেশ গড়ার কাজে প্রতিটি কর্মীকে উদ্বুদ্ধ করবে। পাশাপাশি গণতন্ত্রের ধারাকে আরও সুসংহত করবে।’

কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন গোপালগঞ্জ সদর উপজেলা যুবদলের আহ্বায়ক হাফিজুর রহমান ও সদস্য সচিব বেলাল হোসেন। এছাড়া জেলা যুবদলের সাবেক নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন সাবেক সহ-সাধারণ সম্পাদক মাসুম মিয়া, সাবেক দপ্তর সম্পাদক রাজু বিশ্বাস ও সাবেক কোষাধ্যক্ষ নুরুল আমিনসহ জেলা ও বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা।

এলাকা: গোপালগঞ্জ
পরবর্তী খবর লোড হচ্ছে...
ঢাকা

নবগঠিত যুবদল কেন্দ্রীয় কমিটিকে স্বাগত জানিয়ে গোপালগঞ্জে আনন্দ মিছিল

B
BN DESK | 08 June 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার