Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

নবাবগঞ্জে মোটরসাইকেলের ধাক্কায় নিহত ১

BN DESK
01 September 2026, 01:51 AM পড়তে ১ মিনিট
নবাবগঞ্জে মোটরসাইকেলের ধাক্কায় নিহত ১

ঢাকার নবাবগঞ্জ উপজেলার কাশিয়াখালী বেড়িবাঁধসংলগ্ন মানিকগঞ্জের গোপালখালী এলাকায় মোটরসাইকেলের ধাক্কায় কুলসুম বেগম (৭৫) নামে একে নারীর মৃত্যু হয়েছে।

আজ সোমবার সকাল সাড়ে ১০টার দিকে নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত কুলসুম বেগম মানিকগঞ্জ সদর থানার রাস্তা গ্রামের আজিম উদ্দিন বেপারীর স্ত্রী।

নিহতের ছেলে বাচ্চু বেপারী জানান, সোমবার সকাল ৮টার দিকে গোপালখালী বাজার থেকে সদাই-পাতি কিনে বাড়ি ফিরছিলেন কুলসুম বেগম। বাজারের কাছেই বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের সঙ্গে কুলসুম বেগমের ধাক্কা লাগে। এতে রাস্তায় পড়ে গিয়ে মারাত্মকভাবে আহত হন তিনি। 

মোটরসাইকেল চালকসহ স্বজনরা তাকে নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এনে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সাড়ে ১০টার দিকে মারা যান কুলসুম বেগম।

নবাবগঞ্জ থানার উপ-পরিদর্শক তানভীর হাসান খান জানান, নিহতের পরিবারের কোনো অভিযোগ নেই। তবুও মানিকগঞ্জ সদর থানাকে অবিহত করা হয়েছে।

এলাকা: ঢাকা নবাবগঞ্জ
পরবর্তী খবর লোড হচ্ছে...
ঢাকা

নবাবগঞ্জে মোটরসাইকেলের ধাক্কায় নিহত ১

B
BN DESK | 30 June 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার