Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

নবীনগরে অটোরিকশা-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ৩, আহত ৪ 

BN DESK
05 September 2026, 03:35 AM পড়তে ১ মিনিট
নবীনগরে অটোরিকশা-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ৩, আহত ৪ 

নিউজ ডেস্ক:  ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর-রাধিকা সড়কের কনিকাড়া এলাকায় সিএনজিচালিত অটোরিকশা ও মোটরসাইকেলে সংঘর্ষে ইউপি সদস্যসহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত আরো চারজন আহত হয়েছেন। তবে তাদের নাম পরিচয় পাওয়া যায়নি। আহতদের উন্নত চিকিৎসার জন্য বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।


শুক্রবার (৯ মে) রাত সাড়ে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, নবীনগর পূর্ব ইউনিয়নের ইউপি সদস্য বিল্লাল মিয়া (৪৭), উপজেলার শ্রীরামপুর গ্রামের আক্তার খন্দকার (৪২) ও লাউরফতেহপুর ইউনিয়নের আহমদপুর গ্রামের সিরাজুল ইসলাম (৬০)। 

পুলিশ ও স্থানীয়রা জানান, ব্রাহ্মণবাড়িয়া থেকে ছেড়ে আসা একটি সিএনজি কনিকাড়া এলাকায় পৌঁছালে নবীনগর থেকে ব্রাহ্মণবাড়িয়া যাওয়ার পথে  মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই আক্তার খন্দকার মারা যান। দুর্ঘটনাকালে দুই বাহনে থাকা আহতদেরকে নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। আশঙ্কাজনকদের ঢাকাসহ বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়।

নবীনগর থানার অফিসার ইনচার্জ আব্দুর রাজ্জাক বলেন, “সড়ক দুর্ঘটনায় তিনজন  নিহত হওয়ার খবর পেয়েছি। নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।”

পরবর্তী খবর লোড হচ্ছে...
চট্টগ্রাম

নবীনগরে অটোরিকশা-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ৩, আহত ৪ 

B
BN DESK | 10 May 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার