Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

নবীনগরে পুকুর থেকে বৃদ্ধের লাশ উদ্ধার

BN DESK
05 September 2026, 04:43 AM পড়তে ১ মিনিট
নবীনগরে পুকুর থেকে বৃদ্ধের লাশ উদ্ধার

ব্রাহ্মণবাড়িয়া নবীনগরে পুকুর থেকে ভাসমান অবস্থায় গোলাম মহিউদ্দিন (৬৫) নামে এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে পুলিশ।

আজ রবিবার (১৯ জানুয়ারি) সকালে শ্যামগ্রাম ইউনিয়নের কুড়িনাল গ্রামের নজরুল ইসলামের পুকুরের দক্ষিণ পাড় থেকে নিহতের লাশ উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত গোলাম মহিউদ্দিন রসুলাবাদ ইউনিয়নের কালঘরা গ্রামের ইরফান আলীর ছেলে। তবে প্রাথমিক সুরতহালের সময় নিহতের শরীরে আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি বলে জানায় নবীনগর থানা পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানায়, গোলাম মহিউদ্দিন মানসিক রোগী ছিল। কয়েক বছর আগে তাকে মানসিক রোগীর চিকিৎসা করানো হয়েছিল।  


নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রাজ্জাক বলেন, সকালে খবর পেয়ে শ্যামগ্রাম ইউনিয়নের কুড়িনাল গ্রামের এক পুকুর থেকে গোলাম মহিউদ্দিনের লাশ উদ্ধার করা হয়। প্রাথমিক সুরতহালে শরীরে কোন আঘাতের চিহ্ন পাওয়া না গেলেও ময়না তদন্তের জন্য জেলর মর্গে লাশ প্রেরণ করা হয়েছে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
চট্টগ্রাম

নবীনগরে পুকুর থেকে বৃদ্ধের লাশ উদ্ধার

B
BN DESK | 19 January 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার