Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

নবীনগরে বিএনপির নির্বাচনী অফিসে আগুন

BN DESK
04 September 2026, 09:37 PM পড়তে ১ মিনিট

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে বিএনপির নির্বাচনী কার্যালয়ে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এর পাশাপাশি পুড়ে গেছে আরও চারটি দোকান।

গতকাল রবিবার (১ জানুয়ারি) দিবাগতে রাতে এ ঘটনা ঘটে। 

বিএনপি নেতারা জানান, একদল দুর্বৃত্ত নাটঘর বাজার এলাকায় বিএনপির নির্বাচনী অফিসে আগুন দিয়ে দ্রুত পালিয়ে যায়। মুহূর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে পাশের দোকানগুলোতে। ঘণ্টাখানেকের মধ্যে পুড়ে যায় বিএনপি কার্যালয় ও দোকান। খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন।

আজ সোমবার (২ ফেব্রুয়ারি) সকালে ঘটনাস্থল পরিদর্শন করেন ব্রাহ্মণবাড়িয়া-৫ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও উপজেলা বিএনপি সভাপতি অ্যাডভোকেট আব্দুল মান্নান। 

পরিদর্শন শেষে তিনি স্বতন্ত্র প্রার্থী কাজী নাজমুল হোসেন তাপসের বিরুদ্ধে অভিযোগ তুলে বলেন, তারাই পরিকল্পিতভাবে অফিস পুড়িয়ে দিয়েছে। আগেও নাজমুল হোসেনের সমর্থকরা তার নেতাকর্মীকে হুমকি দিয়ে আসছিলেন বলেও উল্লেখ করেন তিনি।

এ বিষয়ে নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম জানান, আগুনের খবর পেয়ে রাতেই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। 

পরবর্তী খবর লোড হচ্ছে...
চট্টগ্রাম

নবীনগরে বিএনপির নির্বাচনী অফিসে আগুন

B
BN DESK | 02 February 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার