Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

নবীনগরে মালবাহী নৌকা ডুবে শিশুর মৃত্যু

BN DESK
05 September 2026, 04:36 AM পড়তে ১ মিনিট
নবীনগরে মালবাহী নৌকা ডুবে শিশুর মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে নৌকা ডুবে রিয়াদ (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। এই ঘটনায় শিশুটির মা বিউটি আক্তারকে (৩০) গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।  

আজ বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) বেলা ২টার দিকে পৌর এলাকার লঞ্চঘাটে বুড়ি নদীতে এই দুর্ঘটনা ঘটে। 

নিহত রিয়াদ উপজেলার উরখুলিয়া গ্রামের শাহ আলম মিয়ার ছেলে। 

প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে একটি যাত্রীবাহী নৌকায় উপজেলার উরখুলিয়ার উদ্দেশ্যে ছেড়ে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল। যাত্রীবাহি নৌকাটিতে অতিরিক্ত রড এবং সিমেন্ট দিয়ে বোঝাই করার ফলে নৌকাটি ছেড়ে যাওয়ার আগেই কয়েকজন যাত্রীসহ ডুবে যায়।   

ডুবে যাওয়া নৌকাটি স্থানীয়দের সহায়তায় দমকল বাহিনীর সদস্যরা উদ্ধার করে তীরে নিয়ে আসেন। এসময় মৃত অবস্থায় শিশু রিয়াদকে এবং তার মা বিউটিকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করা হয়।  

নবীনগর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক জানান, নিহত শিশুটির লাশ মর্গে ময়নাতদন্তের জন্যে পাঠানোর প্রস্তুতি চলছে।  

এ ঘটনায় উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজিব চৌধুরী ঘটনাস্থল পরিদর্শন করে জানান, এই ঘটনার একটি শিশু মারা গেছে। অতিরিক্ত মালমাল থাকায় কারনে নৌকাটি ঘাটেই তলিয়ে যায়। 

পরবর্তী খবর লোড হচ্ছে...
চট্টগ্রাম

নবীনগরে মালবাহী নৌকা ডুবে শিশুর মৃত্যু

B
BN DESK | 06 February 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার