Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

নব্বই দশকের নস্টালজিয়া নিয়ে ফিরলেন টেইলর সুইফট

BN DESK
03 September 2026, 09:34 AM পড়তে ১ মিনিট

বিনোদন ডেস্কঃ  বিতর্ক পেছনে ফেলে আবারও স্বমহিমায় ফিরেছেন টেইলর সুইফট। তার দ্বাদশ স্টুডিও অ্যালবাম ‘দ্য লাইফ অব আ শোগার্ল’-এর নতুন একক গান ‘ওপালাইট’-এর মিউজিক ভিডিও প্রকাশ করেছেন তিনি। নব্বই দশকের নস্টালজিয়া আর একঝাঁক তারকার উপস্থিতিতে ভিডিওটি ইতোমধ্যে ভক্তদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে।

সুইফট নিজেই এই ভিডিওর রচয়িতা ও পরিচালক। গত বছরের অক্টোবর মাসে যুক্তরাজ্যের জনপ্রিয় ‘গ্রাহাম নর্টন শো’-তে অতিথি হিসেবে যোগ দিয়েছিলেন তিনি। সেখানে তার সঙ্গে ছিলেন কিলিয়ান মারফি, ডমনাল গ্লিসন, গ্রেটা লি এবং লুইস ক্যাপালডির মতো তারকারা।

সুইফটের ভাষ্যমতে, সেই শো চলাকালীন হ্যারি পটার খ্যাত অভিনেতা ডমনাল গ্লিসন রসিকতা করে সুইফটের ভিডিওতে অভিনয় করার ইচ্ছা প্রকাশ করেন। সেই মজার ছলে বলা কথা থেকেই সুইফটের মাথায় আইডিয়াটি আসে। তিনি তার ইনস্টাগ্রামে লিখেছেন, এটি যেন বড়দের জন্য একটি স্কুল গ্রুপ প্রজেক্ট ছিল। মজার ব্যাপার হলো, ওই শো-এর সকল অতিথি এমনকি খোদ গ্রাহাম নর্টনও এই ভিডিওতে অভিনয় করেছেন।

মিউজিক ভিডিওটি নব্বই দশকের প্রতি এক অদ্ভুত প্রেমপত্র। এতে পেট রক (পোষা পাথর), এমটিভি স্টাইল, শপিং মলে ঘোরাঘুরি এবং সেই সময়ের জনপ্রিয় বিজ্ঞাপনের আদলে দৃশ্য সাজানো হয়েছে।

ভিডিওর গল্পে দেখা যায় একটি ‘ওপালাইট স্প্রে’, যার জাদুকরি শক্তিতে জড় বস্তু মানুষে পরিণত হতে পারে। ভিডিওতে সুইফট একটি পাথরকে নিজের প্রিয় বন্ধু হিসেবে সঙ্গে রাখেন। অন্যদিকে, ডমনাল গ্লিসনের সঙ্গী একটি ক্যাকটাস, যা ওপালাইট স্প্রে করার পর মানবী টেইলর সুইফটে রূপান্তরিত হয়।

গানের নাম ‘ওপালাইট’ রাখার পেছনে একটি ব্যক্তিগত কারণও খুঁজে পাচ্ছেন ভক্তরা। সুইফটের বাগদত্তা ট্রাভিস কেলসির বার্থস্টোন (জন্মরত্ন) হলো ‘ওপাল’, যার সঙ্গে গানটির নামের মিল রয়েছে।

সুপার বোল-এর ঠিক আগমুহূর্তে ভিডিওটি মুক্তি দিয়ে সুইফট আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে এসেছেন। যদিও বর্তমানে অভিনেত্রী ব্লেক লাইভলির একটি আইনি জটিলতার সঙ্গে পুরোনো টেক্সট মেসেজ নিয়ে সুইফটের নাম জড়িয়েছিল, তবে নতুন এই মিউজিক ভিডিও সেই নেতিবাচক আলোচনাকে ছাপিয়ে গেছে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
বিনোদন

নব্বই দশকের নস্টালজিয়া নিয়ে ফিরলেন টেইলর সুইফট

B
BN DESK | 14 February 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার