Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

নরসিংদীতে আগুনে পুড়ে ঘুমন্ত শিশুর মৃত্যু

BN DESK
02 September 2026, 02:56 PM পড়তে ১ মিনিট
নরসিংদীতে আগুনে পুড়ে ঘুমন্ত শিশুর মৃত্যু

নরসিংদী সদর উপজেলায় একটি বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ঘরে ঘুমন্ত অবস্থায় থাকা ৬ বছরের এক শিশু পুড়ে মারা গেছে।

আজ শুক্রবার (৭ মার্চ) সকালে উপজেলার করিমপুর ইউনিয়নের রসুলপুর গ্রামে এ ঘটনা ঘটে। মর্মান্তিক এই মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। খবর পেয়ে দুপুরে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

মৃত শিশু সুরাইয়া (৬) চরাঞ্চল করিমপুর ইউনিয়নের রসুলপুর গ্রামের মনির হোসেনের মেয়ে।

পুলিশ জানিয়েছেন, শুক্রবার সকাল ৮টার দিকে বসত ঘরটিতে শিশু সুরাইয়া (৬)  ঘুমিয়েছিল। তখন ঘরে অন্য কেউ ছিলেন না। হঠাৎ বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে মনির হোসেনের বসত ঘরে আগুনের সুত্রপাত হয়। মহুর্ত্তের মধ্যেই আগুনের লেলিহান পুরু ঘরে ছড়িয়ে পরে। আগুনের তিব্রতা এতটাই বেশি ছিল যে বসত ঘরটি ভস্মিভূত হয়ে পড়ে। তখন আগুন ও বসত ঘরের মধ্যে সুরাইয়া চাপা পড়ে যায়। বহু চেষ্টা চালিয়ে তাকে উদ্ধার করা যায়নি। পরে আগুন নিভে গেলে শিশু সুরাইয়ার কঙ্কাল অবশিষ্ট মরদেহ উদ্ধার করেন।

নরসিংদী সদর মডেল থানার অফিসার্স ইনচার্জ মো: এমদাদ হোসেন জানিয়েছেন, বসত ঘরে আগুন লেগে একটি শিশু নিহতের ঘটনা ঘটেছে। ঘটনার তদন্তে এই মুহুর্ত্তে পুলিশ ঘটনাস্থলে রয়েছে।

এলাকা: নরসিংদী
পরবর্তী খবর লোড হচ্ছে...
ঢাকা

নরসিংদীতে আগুনে পুড়ে ঘুমন্ত শিশুর মৃত্যু

B
BN DESK | 07 March 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার