Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

নরসিংদীতে আধিপত্যর জেরে দুই পক্ষের গোলাগুলি, আহত ৩

BN DESK
02 September 2026, 06:10 PM পড়তে ১ মিনিট
নরসিংদীতে আধিপত্যর জেরে দুই পক্ষের গোলাগুলি, আহত ৩

নিউজ ডেস্ক: নরসিংদী সদর উপজেলার পাঁচদোনা এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুটি গ্রুপের মধ্যে বন্দুকযুদ্ধের ঘটনা ঘটেছে। এতে একজন গুলিবিদ্ধ হয়েছেন। 

মঙ্গলবার (১৭ ডিসেম্বর) রাতে  বিএনপি নেতা মো. লাল মিয়া মেম্বার ও মোসাদ্দেক হোসেনের সমর্থকদের মধ্যে প্রথমে কথা কাটাকাটি হয়। পরে তারা লাঠিসোটা ও দেশী-বিদেশি অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ান। 

এ সময় দুর্বৃত্তরা টায়ারে আগুন দিয়ে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করে রাখে। এতে প্রায় আধাঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। পরে পুলিশের হস্তক্ষেপে যান চলাচল স্বাভাবিক হয়।

মোসাদ্দেক পাঁচদোনা ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি লালমিয়া মেম্বার এবং নরসিংদী সদর মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের সাবেক সভাপতি ও বর্তমান যুবদল নেতা।

আহতরা হলেন, গুলিবিদ্ধ পাঁচদোনা এলাকার শাহীন মিয়ার ছেলে মো. রনি (৩২)। আর আহত একই এলাকার আজিমউদ্দিন মিয়ার ছেলে আলম মিয়া (৫৫) এবং মিজান মিয়ার ছেলে শুভ (১৯)। তারা মোসাদ্দেকের পক্ষের বলে জানা গেছে।

নরসিংদীর মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

স্থানীয়দের বরাত দিয়ে তিনি বলেন, পাঁচদোনার বিএনপি নেতা মো. লাল মিয়া মেম্বার ও মোসাদ্দেক হোসেনের সমর্থকের মধ্যে দীর্ঘদিন ধরে এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে দ্বন্দ্ব ছিল। রাতে দুপক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে লাঠিসোটা নিয়ে সংঘর্ষে জড়ায়। সংঘর্ষের এক পর্যায়ে দুইপক্ষের মধ্যে গোলাগুলির ঘটনাও ঘটে।

ওসি মো. নজরুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। মহাসড়কে যান চলাচল স্বাভাবিক করা হয়। এই ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

পরবর্তী খবর লোড হচ্ছে...
ঢাকা

নরসিংদীতে আধিপত্যর জেরে দুই পক্ষের গোলাগুলি, আহত ৩

B
BN DESK | 18 December 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার