Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

নরসিংদীতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ, নিহত ২

BN DESK
02 September 2026, 04:36 PM পড়তে ১ মিনিট
নরসিংদীতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ, নিহত ২

মফস্বল ডেস্ক: নরসিংদীর রায়পুরায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে দুইজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এ সময় গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন আরও অন্তত ১৫ জন।

আজ রোববার সকাল পৌনে ৮টার দিকে রায়পুরার বাঁশগাড়ি ইউনিয়নে এ ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিক নিহত ও আহতদের পরিচয় পাওয়া যায়নি।এ ব্যাপারে রায়পুরা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাসুদ রানা সাংবাদিক’কে বলেন, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে চেয়ারম্যান জাকির হোসেন রাতুল ও সাবেক চেয়ারম্যান আশরাফুল ইসলামের মধ্যে সংঘর্ষ হয়। এতে জাকির হাসান রাতুল সমর্থিত একজন ও আশরাফুল ইসলাম সমর্থিত একজন নিহত হয়। 

তিনি আরও বলেন, দু’পক্ষ বাঁশগাড়িতে ঝগড়া শেষে এখন আবার মির্জাচর দিকে যাচ্ছে, এমনটা জানতে পেরেছি। বিস্তারিত পরে বলা যাবে। এ ব্যাপারে রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আদিল মাহমুদ বলেন, বাঁশগাড়িতে সংঘর্ষের ঘটনায় দুইজন নিহত হয়েছে বলে শুনেছি। আমরা ঘটনাস্থলে যাচ্ছি, পরে বিস্তারিত বলা যাবে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
ঢাকা

নরসিংদীতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ, নিহত ২

B
BN DESK | 26 January 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার