Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

নরসিংদীতে ইউপি কার্যালয়ে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

BN DESK
02 September 2026, 06:26 AM পড়তে ১ মিনিট
নরসিংদীতে ইউপি কার্যালয়ে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

নরসিংদীর রায়পুরায় শাহীন মিয়া (৪২) নামের এক ব্যবসায়ীকে ইউনিয়ন পরিষদ (ইউপি) কার্যালয়ের ভেতরে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে এক মাদকাসক্ত যুবকের বিরুদ্ধে। 

আজ  বুধবার (২ জুলাই) দুপুরে উপজেলার আমিরগঞ্জ ইউনিয়ন পরিষদ কার্যালয়ে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

নিহত শাহীন মিয়া রায়পুরা উপজেলার মির্জানগর ইউনিয়নের উত্তর মির্জানগরের মেন্দেরকান্দী এলাকার আবদুল খালেকের ছেলে এবং হাসনাবাদ বাজারের একজন হার্ডওয়্যার ব্যবসায়ী ছিলেন।

অন্যদিকে, হত্যাকাণ্ডে অভিযুক্ত শামীম মিয়া (৩৮) আমিরগঞ্জ ইউনিয়নের হাসনাবাদ বাজার এলাকার জালু মিয়ার ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দুপুর সাড়ে ৩টার দিকে নিজের ব্যবসা প্রতিষ্ঠানের ট্রেড লাইসেন্সের কাগজ জমা দিতে আমিরগঞ্জ ইউনিয়ন পরিষদ কার্যালয়ে যান শাহীন মিয়া। তিনি কার্যালয়ের ভেতরে দাঁড়িয়ে ট্রেড লাইসেন্সের কাগজ প্রস্তুত করছিলেন। এ সময় হঠাৎ করেই শামীম মিয়া হাতে দা নিয়ে কার্যালয়ের ভেতরে ঢুকে কোন রকম কথা না বলেই শাহীন মিয়ার মাথায় পরপর দুটি কোপ দেন।

রক্তাক্ত অবস্থায় স্থানীয়রা দ্রুত শাহীনকে উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।

রায়পুরা থানার অফিসার ইনচার্জ (ওসি) আদিল মাহমুদ সাংবাদিকদের বলেন, ‘একজন আরেকজনকে কুপিয়েছে ,এমন খবরে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। ঘটনার সময় ব্যবহৃত দা জব্দ করা হয়েছে এবং অভিযুক্ত যুবককে আটক করা হয়েছে। এই ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।’

এলাকা: নরসিংদী
পরবর্তী খবর লোড হচ্ছে...
ঢাকা

নরসিংদীতে ইউপি কার্যালয়ে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

B
BN DESK | 02 July 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার