Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

নরসিংদীতে কাদাপানি থেকে নবজাতকের মরদেহ উদ্ধার

BN DESK
02 September 2026, 05:35 PM পড়তে ১ মিনিট
নরসিংদীতে কাদাপানি থেকে নবজাতকের মরদেহ উদ্ধার

নরসিংদীর রায়পুরায় একদিন বয়সী এক নবজাতক কন্যা শিশুর মরদেহ ব্যাগে ভরে কাদাপানিতে পুতে রাখা অবস্থায় দেখতে পেয়ে উদ্ধার করে স্থানীয়রা। নবজাতকের মরদেহ নিয়ে স্থানীয়দের মনে তৈরী হয়েছে নানান কৌতুহল। খবর পেয়ে পুলিশ ওই নবজাতকের মরদেহটি থানায় নিয়ে আসে।

আজ মঙ্গলবার (৩১ ডিসেম্বর) দুপুরে উপজেলার শ্রীনগর ইউনিয়নের প্রাইমারি স্কুলের পেছনে মরা নদী থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার দুপুরে শ্রীনগর ইউনিয়নের প্রাথমিক বিদ্যালয়ের পেছনে থাকা একটি মরানদীর পাড়ে খেলতে যায় কয়েকজন শিশু। পরে ব্যাগে থাকা ওই নবজাতককে দেখতে পায় একজন। ঘটনাটি এলাকায় বলাবলি শুরু হলে খবর পেয়ে শিশুটির মরদেহ দেখতে নদীর পাড়ে ভীর জমায় স্থানীয়রা। তবে কে এমন কাজ করেছে তা এখনো জানাতে পারেনি পুলিশ।

বিকেলে খবর পেয়ে রায়পুরা থানার পুলিশ ঘটনাস্থল গিয়ে নবজাতকটির মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। পুলিশের ধারণা গত রাতের কোনো একসময় অজ্ঞাত ব্যাক্তি ওই নবজাতককে কাদাপানিতে ফেলে রেখে গেছে।

এ ব্যাপারে রায়পুরা থানার এসআই শাহজাহান বলেন, স্থানীয় লোকজন ও চেয়ারম্যানের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থল গিয়ে দেখতে পাই শরীরে কাদাপানি লাগানো একদিন বয়সের একটি মেয়ে বাচ্চার মরদেহ। পরে সুরতহাল শেষে ময়না তদন্তের জন্য শিশুটির মরদেহ থানায় নিয়ে আসা হয়েছে। পরবর্তিতে নিয়ম অনুযায়ী পদক্ষেপ নেওয়ার কথা জানান তিনি।

এলাকা: নরসিংদী
পরবর্তী খবর লোড হচ্ছে...
ঢাকা

নরসিংদীতে কাদাপানি থেকে নবজাতকের মরদেহ উদ্ধার

B
BN DESK | 31 December 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার