Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

নরসিংদীতে কাপড় ব্যবসায়ীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

BN DESK
10 October 2025, 05:03 PM পড়তে ১ মিনিট
নরসিংদীতে কাপড় ব্যবসায়ীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

নরসিংদীর হাজীপুরে এক কাপড় ব্যবসায়ীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

আজ  বুধবার (২০ আগস্ট) দুপুর ১২টার দিকে নরসিংদীর উপশহর হাজীপুর এলাকার মদিনা ওয়ার্কশপের সামনে এ হত্যাকাণ্ড ঘটে।

নিহত মোজাম্মেল রায়পুরা উপজেলার চরসুবুদ্দি ইউনিয়নের বল্লবপুর গ্রামের চানমিয়ার ছেলে। তিনি শহরের হাজীপুরের একটি বাসায় ভাড়া থেকে সিএন্ডবি রোডে কাপড়ের ব্যবসা করতেন। তবে এ হত্যার কারণ জানা যায়নি।

পুলিশ ও স্থানীয়রা জানান, বুধবার দুপুর ১২টার দিকে হাজীপুর এলাকার মদিনা ওয়ার্কশপের সামনে মোজ্জাম্মেল দাঁড়িয়ে ছিলেন। এ সময় কাউছার নামের এক ব্যক্তি তার পেছন থেকে এসে এলোপাতাড়ি দা দিয়ে ঘাড়ে উপর্যুপরি কুপিয়ে রক্তাক্ত জখম করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় মোজাম্মেলকে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

নরসিংদী মডেল থানার ওসি এমদাদুল হোসেন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ময়নাতদন্তের জন্য লাশ নরসিংদী সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। হত্যার কারণ জানা যায়নি। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

এলাকা: নরসিংদী
পরবর্তী খবর লোড হচ্ছে...
ঢাকা

নরসিংদীতে কাপড় ব্যবসায়ীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

B
BN DESK | 20 August 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার