Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

নরসিংদীতে জমির বিরোধে ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন

BN DESK
02 September 2026, 06:26 AM পড়তে ১ মিনিট
নরসিংদীতে জমির বিরোধে ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন

নিউজ ডেস্ক:   নরসিংদীর মনোহরদীতে জমি সংক্রান্ত বিরোধের জেরে ছোট ভাই বাদল মিয়ার শাবলের আঘাতে হাতে বড় ভাই কাজল মিয়ার (৫৭) মৃত্যু হয়েছে। 


শুক্রবার (৪ এপ্রিল) সকালে এই ঘটনা ঘটে। নিহত কাজল মিয়া চরমান্দালিয়া ইউনিয়নের সাতপাড়া গ্রামের মৃত আছির উদ্দিনের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, সাতপাড়া গ্রামের বাসিন্দা বড় ভাই কাজল মিয়া ও ছোট ভাই বাদল মিয়ার জমির সীমানা নিয়ে বিরোধ চলছিল। আজ সকালে এনিয়ে দুই ভাইয়ের মধ্যে তর্কাতর্কি হয়। তর্কাতর্কির এক পর্যায়ে বাদল তার বড় ভাই কাজল মিয়াকে শাবল দিয়ে মাথায় আঘাত করে। পরে তাকে গুরুতর আহত অবস্থায় পার্শ্ববর্তী কিশোরগঞ্জের কটিয়াদী স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।

মনোহরদী থানার উপ পরিদর্শক (এস আই) মেহেদী হাসান বলেন, “পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে প্রেরণ করে। মূল আসামি গ্রেপ্তার এবং মামলার কাজ চলমান আছে।”

এলাকা: নরসিংদী মনোহরদী
পরবর্তী খবর লোড হচ্ছে...
ঢাকা

নরসিংদীতে জমির বিরোধে ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন

B
BN DESK | 04 April 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার