Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

নরসিংদীতে ডিস ব্যবসায়ীকে কুপিয়ে ও গুলি করে হত্যা

BN DESK
10 October 2025, 01:53 AM পড়তে ১ মিনিট
নরসিংদীতে ডিস ব্যবসায়ীকে কুপিয়ে ও গুলি করে হত্যা

মফস্বল ডেস্ক: নরসিংদীতে রিজভী (৩৫) নামে এক ডিস ব্যবসায়ীকে কুপিয়ে ও গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার (৩০ জুন) রাত ১১টার দিকে নরসিংদী পৌরসভার পূর্ব ব্রাহ্মন্দী মহিলা মাদরাসার সামনে কয়েকজন দুর্বৃত্ত তাকে গুলি করে ও কুপিয়ে হত্যা করে পালিয়ে যায়। 

নিহত রিজভী রায়পুরা উপজেলার আমিরগঞ্জ ইউনিয়নের করিমগঞ্জ এলাকার বীর মুক্তিযোদ্ধা জয়নাল আবেদীনের ছেলে। তিনি আমিরগঞ্জের হাসনাবাদ এলাকায় ডিসের ব্যবসা করতেন। 

প্রত্যক্ষদর্শীরা জানান, রাতে পূর্ব ব্রাহ্মন্দী মহিলা মাদরাসার সামনে দুর্বৃত্তরা রিজভীর ওপর অতর্কিত হামলা চালায়। প্রথমে তাকে গুলি করে। পরে কুপিয়ে মৃত্যু নিশ্চিত করে পালিয়ে যায় তারা। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।  নরসিংদী সদর থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ সামিউল বলেন, “খবর পেয়ে আমরা তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পৌঁছাই এবং মরদেহ উদ্ধার করি। মরদেহের ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালে পাঠানো হয়েছে। হত্যাকাণ্ডের পেছনে কী কারণ রয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে। জড়িতদের চিহ্নিত করতে তদন্ত ও আইনানুগ প্রক্রিয়া চলমান রয়েছে।”  

এলাকা: নরসিংদী
পরবর্তী খবর লোড হচ্ছে...
ঢাকা

নরসিংদীতে ডিস ব্যবসায়ীকে কুপিয়ে ও গুলি করে হত্যা

B
BN DESK | 01 July 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার