Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

নরসিংদীতে দুই গ্রুপের সংঘর্ষ, একজন গুলিবিদ্ধসহ নিহত ২

BN DESK
02 September 2026, 06:27 AM পড়তে ১ মিনিট
নরসিংদীতে দুই গ্রুপের সংঘর্ষ,  একজন গুলিবিদ্ধসহ নিহত ২
নরসিংদীর রায়পুরা উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় একজন গুলিবিদ্ধসহ দুইজন নিহত হয়েছেন। এছাড়াও এ ঘটনায় আহত হয়েছেন আরও ১০ জন।
 
আজ শুক্রবার (২১ মার্চ) সকালে রায়পুরার চাঁনপুর ইউনিয়নে মোহিনীপুর গ্রামে এ ঘটনা ঘটে।
 
নিহতরা হলেন- খোরশেদ মিয়ার ছেলে আমিন মিয়া ও আব্দুল বারিকের ছেলে বাশার মিয়া। তারা মোহিনীপুর গ্রামের বাসিন্দা।
 
স্থানীয় সূত্রে জানা যায়, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আব্দুস সালাম মিয়া ও চাঁনপুর ইউনিয়নের সদস্য হাজী সামসু মিয়ার দ্বন্দ্ব চলছিল। দ্বন্দ্বের জেরে সামসু ও তার সমর্থকদের এলাকা ছাড়া করেন তারা। পরে গত ৫ আগস্টের পর সামসু ও তার সমর্থকরা এলাকায় ফিরে এসে সালাম মিয়ার সমর্থকদের এলাকা ছাড়া করেন। 

এ নিয়ে শুক্রবার ভোর ৫টার দিকে সালাম মিয়া ও তার সমর্থকরা এলাকায় উঠতে চায়। এতে বাধা দেয় সামসু ও তার লোকজন। এক পর্যায়ে দেশিয় অস্ত্র, দা, ছুরি, ককটেল ও অস্ত্র নিয়ে দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে প্রতিপক্ষের ছোড়া গুলিতে ও ছুরিকাঘাতে সালাম মিয়ার দুই সমর্থক ঘটনাস্থলে নিহত হন। এছাড়াও আহত হন উভয় পক্ষের ১০ জন। 

রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আদিল মাহমুদ বলেন, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটেছে। নিহতের কথা শুনেছি। পরিস্থিতি এখন স্বাভাবিক। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে।
পরবর্তী খবর লোড হচ্ছে...
ঢাকা

নরসিংদীতে দুই গ্রুপের সংঘর্ষ, একজন গুলিবিদ্ধসহ নিহত ২

B
BN DESK | 21 March 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার