Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

নরসিংদীতে দেড় শতাধিক অস্ত্র উদ্ধার; আটক ২০

BN DESK
02 September 2026, 07:06 PM পড়তে ১ মিনিট
নরসিংদীতে দেড় শতাধিক অস্ত্র উদ্ধার; আটক ২০

নিউজ ডেস্ক:   নরসিংদীর রায়পুরা উপজেলার মির্জারচর ইউনিয়নের একটি দুর্গম চরে বিশেষ অভিযান চালিয়ে ২০ সন্ত্রাসীকে গ্রেপ্তার ও দেড় শতাধিক দেশিয় অস্ত্র উদ্ধার করেছে যৌথবাহিনী। 


সোমবার (৩ মার্চ) রাতে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এর আগে, সোমবার ভোর থেকে দিনব্যাপীএই অভিযান চালানো হয় বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

বাংলাদেশ সেনাবাহিনীর ৯৯ কম্পোজিট ব্রিগেড, আর্মি এভিয়েশন, র‍্যাব, পুলিশ এবং স্থানীয় প্রশাসনের সমন্বয়ে গঠিত টাস্ক ফোর্স গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালায়।


অভিযান চলাকালে দেড় শতাধিক ধারালো অস্ত্র, তিনটি মোবাইল ফোন এবং ২০ জন চিহ্নিত সন্ত্রাসী ও সন্দেহভাজন ব্যক্তিকে আটক করা হয়। আটককৃতদের প্রয়োজনীয় জিজ্ঞাসাবাদ এবং আইনি কার্যক্রম সস্পন্নের জন্য সংশ্লিষ্ট এলাকার থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়।


দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়।

পরবর্তী খবর লোড হচ্ছে...
ঢাকা

নরসিংদীতে দেড় শতাধিক অস্ত্র উদ্ধার; আটক ২০

B
BN DESK | 04 March 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার