Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

নরসিংদীতে নিজ ব্যবসাপ্রতিষ্ঠানে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

BN DESK
02 September 2026, 10:38 PM পড়তে ১ মিনিট

মফস্বল ডেস্ক : নরসিংদীর রায়পুরায় নিজ ব্যবসাপ্রতিষ্ঠানের ভেতরে রফিকুল ইসলাম মুন্সি (৪৫) নামের এক টাইলস ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার রাতে উপজেলার মির্জানগর ইউনিয়নের হাঁটুভাঙ্গা স্টেশন এলাকার ‘ভাই ভাই এন্টারপ্রাইজ’ নামের প্রতিষ্ঠান থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত রফিকুল ইসলাম মুন্সি ওই এলাকার মৃত সাহারাজ খলিফার ছেলে। তিনি দীর্ঘদিন ধরে হাঁটুভাঙ্গা স্টেশন-সংলগ্ন এলাকায় টাইলস ব্যবসা পরিচালনা করে আসছিলেন।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো শনিবার রাতেও ব্যবসা শেষে বাড়ি ফেরার কথা ছিল রফিকুল ইসলামের। তবে রাত সাড়ে ১০টা পর্যন্ত তিনি বাড়ি না ফেরায় উদ্বিগ্ন হয়ে তার স্ত্রী দোকানে যান। সেখানে গিয়ে তিনি দেখতে পান, দোকানের শাটার নামানো থাকলেও তালা লাগানো ছিল না। পরে ভেতরে ঢুকে মেঝেতে স্বামীর রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখেন। তার চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে পুলিশে খবর দেয়। খবর পেয়ে রায়পুরা থানা-পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠায়।

নিহত ব্যক্তির স্বজনেরা জানান, রফিকুল ইসলামের সঙ্গে কারও প্রকাশ্য বিরোধ ছিল কি না, সে বিষয়ে তারা নিশ্চিত নন। তবে পরিকল্পিতভাবে তাকে হত্যা করা হয়েছে বলে তাদের সন্দেহ। 

রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুজিবুর রহমান বলেন, ব্যবসাপ্রতিষ্ঠানের ভেতরে একজন ব্যবসায়ীর মরদেহ পাওয়া গেছে। শরীরে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। ঘটনার রহস্য উদ্ঘাটন এবং জড়িত ব্যক্তিদের শনাক্তে পুলিশ কাজ করছে। 

এলাকা: নরসিংদী
পরবর্তী খবর লোড হচ্ছে...
ঢাকা

নরসিংদীতে নিজ ব্যবসাপ্রতিষ্ঠানে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

B
BN DESK | 24 May 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার