Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

নরসিংদীতে পায়ুপথে বাতাস ঢুকিয়ে শিশু হত্যার অভিযোগ

BN DESK
07 May 2026, 10:53 PM পড়তে ১ মিনিট

মফস্বল ডেস্ক : নরসিংদীর পলাশ উপজেলায় ৯ বছর বয়সী এক শিশুর পায়ুপথে উচ্চগতিতে বাতাস ঢুকিয়ে হত্যার অভিযোগ উঠেছে। বুধবার (৬ মে) উপজেলার গজারিয়া বাজারের একটি ব্যাটারিচালিত অটোরিকশার গ্যারেজে ঘটনাটি ঘটে। অভিযুক্ত সবুজ মিয়াকে গ্রেপ্তারের চেষ্টা করছে পুলিশ। মারা যাওয়া শিশুর নাম রামিম। সে একই উপজেলার গজারিয়া চরকারারদী গ্রামের ব্যবসায়ী রিপন মিয়ার ছেলে।

স্থানীয় সূত্র জানায়, বুধবার সকাল ৯টার দিকে রামিম তার দাদা আমজাদ হোসেনের দোকানে যায়। একপর্যায়ে সে বাজারের ফয়সাল মিয়ার মালিকানাধীন একটি অটোরিকশা গ্যারেজে যায়। সেখানে একই গ্রামের লোকমান মিয়ার ছেলে ও রিকশাচালক সবুজ মিয়া ‘দুষ্টামির ছলে’ রিকশার চাকার হাওয়া দেওয়ার মেশিন দিয়ে রামিমের পায়ুপথে বাতাস ঢুকিয়ে দেয় বলে অভিযোগ রয়েছে। এতে শিশুটির পেট অস্বাভাবিকভাবে ফুলে যায় এবং যন্ত্রণায় সে মাটিতে লুটিয়ে পড়ে। চিৎকার শুনে স্থানীয়রা রামিমকে উদ্ধার করে নরসিংদী জেলা হাসপাতালে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে তাকে বিকেলে ঢাকায় উন্নত চিকিৎসার জন্য রেফাার্ড করা হয়। রাতে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে মারা যায় রামিম।

পলাশ থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহেদ আল মামুন বলেন, ঘটনাটি অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। অভিযুক্ত সবুজ মিয়াকে গ্রেপ্তারে পুলিশের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে।

এলাকা: নরসিংদী পলাশ
পরবর্তী খবর লোড হচ্ছে...
ঢাকা

নরসিংদীতে পায়ুপথে বাতাস ঢুকিয়ে শিশু হত্যার অভিযোগ

B
BN DESK | 07 May 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার