Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

নরসিংদীতে পূর্বশত্রুতার জেরে যুবককে গুলি করে হত্যা

BN DESK
02 September 2026, 05:58 PM পড়তে ১ মিনিট
নরসিংদীতে পূর্বশত্রুতার জেরে যুবককে গুলি করে হত্যা

নিউজ ডেস্ক: নরসিংদীতে ব্যাডমিন্টন খেলার মাঠ থেকে ডেকে নিয়ে সদর উপজেলার পাঁচদোনা বাজার মাছের আড়ত মসজিদের সামনে এক যুবককে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।

শনিবার রাত সোয়া ১১টার দিকে ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন মাধবদী থানার ওসি নজরুল ইসলাম।

নিহত হুমায়ুন কবির (৩০) মেহেড়পাড়া ইউনিয়নের নাগরারহাট এলাকার একরামুল হকের ছেলে।

নিহতের ভাতিজা তন্ময় বলেন, রাতে পাঁচদোনা বাজার এলাকার একটি মাঠে হুমায়ুনসহ কয়েকজন ব্যাডমিন্টন খেলছিলেন।

রাত ১১টার দিকে একই এলাকার পরিচিত দুই যুবক কথা বলার জন্য হুমায়ুনকে মাছের আড়ত মসজিদের দিকে ডেকে নিয়ে যায়। এরপরই গুলির শব্দ শুনতে পান মাঠে থাকা তন্ময়সহ অন্যরা।

এসময় তন্ময় এগিয়ে গেলে তার দিকেও গুলি ছুড়ে দুর্বৃত্তরা। তবে গুলিটি লক্ষ্যভ্রষ্ট হয়। তখন মোটরসাইকেলে পালিয়ে যায় দুর্বৃত্তরা।

পরে গুলিবিদ্ধ অবস্থায় হুমায়ুনকে রাত পৌনে ১২টার দিকে নরসিংদী সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক মাহমুদুল কবির আরিফ বলেন, বুকে ও মাথায় গুলিবিদ্ধ অবস্থায় হুমায়ুনকে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।

নিহত হুমায়ুনের বিরুদ্ধে তিনটি মাদকসহ চারটি মামলা রয়েছে বলে জানিয়েছেন ওসি নজরুল ইসলাম।

তিনি বলেন, “ব্যাডমিন্টন খেলা শেষে অজ্ঞাত দুর্বৃত্তরা তাকে গুলি করে পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করলেও কাউকে আটক করতে পারেনি। ”

ওসি আরও বলেন, “ধারণা করা হচ্ছে পূর্বশত্রুতার জেরেই তাকে হত্যা করা হয়েছে। হত্যার কারণ জানাসহ জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।”

পরবর্তী খবর লোড হচ্ছে...
ঢাকা

নরসিংদীতে পূর্বশত্রুতার জেরে যুবককে গুলি করে হত্যা

B
BN DESK | 22 December 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার