Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

নরসিংদীতে বাসচাপায় প্রাণ গেল ২ মোটরসাইকেল আরোহীর

BN DESK
02 September 2026, 03:45 PM পড়তে ১ মিনিট
নরসিংদীতে বাসচাপায় প্রাণ গেল ২ মোটরসাইকেল আরোহীর

নরসিংদীর রায়পুরা উপজেলায় বাসচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। আজ শুক্রবার (২১ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার মরজাল ইউনিয়নের চাচারবাগ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- রায়পুরার উত্তর বাখননগর ইউনিয়নের জঙ্গী শিবপুর গ্রামের জুম্মান মিয়ার ছেলে রনি (৩০) ও একই গ্রামের হাবিবুর রহমানের ছেলে তাপস (৩০)।

 

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, রায়পুরার উত্তর বাখননগর ইউনিয়নের জঙ্গী শিবপুর গ্রামের রনি ও তাপস ঢাকা-সিলেট মহাসড়ক দিয়ে মোটরসাইকেলে নরসিংদী সদরে যাচ্ছিলেন। মোটরসাইকেলটি ঢাকা-সিলেট মহাসড়কের রায়পুরা উপজেলার মরজাল ইউনিয়নের চাচারবাগ এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে ধাক্কা লাগে। এতে মোটরসাইকেলের দুই আরোহী রাস্তায় ছিটকে পড়েন। পরে একটি যাত্রীবাহী পরিবহন তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়।

ভৈরব হাইওয়ে পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মো. নূরুল হক জানান, একটি দ্রুতগামী যাত্রীবাহী বাস চাপা দিলে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ তাদের মরদেহ উদ্ধার করে ভৈবর হাইওয়ে ফাঁড়িতে নিয়ে এসেছে এবং সুরতহাল রিপোর্ট করা হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এলাকা: নরসিংদী
পরবর্তী খবর লোড হচ্ছে...
ঢাকা

নরসিংদীতে বাসচাপায় প্রাণ গেল ২ মোটরসাইকেল আরোহীর

B
BN DESK | 21 February 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার