Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

নরসিংদীতে বিদেশি পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৩

BN DESK
05 September 2026, 03:20 AM পড়তে ১ মিনিট
নরসিংদীতে বিদেশি পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৩

নরসিংদীতে একটি বিদেশি পিস্তল ও পাঁচ রাউন্ড গুলিসহ তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ।গতকাল রোববার (২৫ মে) রাত সাড়ে ১১টার দিকে নরসিংদী সদর উপজেলার শীলমান্দি ইউনিয়নের দক্ষিণ শীলমান্দি নিজ বাড়ি থেকে তাদের গ্রেফতার করা হয়।

আজ সোমবার (২৬ মে) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন নরসিংদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এমদাদুল হক।

গ্রেফতাররা হলেন- নরসিংদী সদর উপজেলার শীলমান্দি ইউনিয়নের দক্ষিণ শীলমান্দি এলাকার বিল্লাল হোসেনের ছেলে সাব্বির হোসেন (২০) ও লোকমান হোসেন (২৪) এবং একই এলাকার মজনু মিয়ার ছেলে সোহাগ মিয়া (২৫)। এদের মধ্যে সাব্বির হোসেন ও লোকমান হোসেন দুইজন সহোদর ভাই।

পুলিশ জানায়, রোববার (২৫ মে) রাত সাড়ে ৯টার দিকে দক্ষিণ শীলমান্দী এলাকার বিল্লাল হোসেনের একতলা বিল্ডিংএর একটি কক্ষে কয়েকজন লোক অস্ত্রসহ অবস্থান করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালায় নরসিংদী মডেল থানা পুলিশ। রাত সাড়ে ১১টার দিকে সেখানে পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় তিনজনকে আটক করা হয়। পরে তাদের দেহ তল্লাশি করে সাব্বির হোসেনের কাছ থেকে একটি বিদেশি পিস্তল ও পাঁচ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। এই ঘটনায় নরসিংদী মডেল থানায় পুলিশ বাদী হয়ে তিনজনের বিরুদ্ধে অস্ত্র আইনে একটি মামলা দায়ের করেছে।

নরসিংদী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. এমদাদুল হক বলেন, গ্রেফতার তিনজনই অবৈধ আগ্নেয়াস্ত্র ও গুলি নিজেদের হেফাজতে রেখে এলাকায় ডাকাতি, দস্যুতা, খুন ও ছিনতাইসহ বিভিন্ন ধরনের অপকর্ম করে আসছিল। তাদের বিরুদ্ধে অস্ত্র আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

এলাকা: নোয়াখালী
পরবর্তী খবর লোড হচ্ছে...
চট্টগ্রাম

নরসিংদীতে বিদেশি পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৩

B
BN DESK | 26 May 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার