Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

নরসিংদীতে মাদকাসক্ত ছেলের হাতে মায়ের মৃত্যু 

BN DESK
02 September 2026, 11:05 AM পড়তে ১ মিনিট
নরসিংদীতে মাদকাসক্ত ছেলের হাতে মায়ের মৃত্যু 

নিউজ ডেস্ক:  নরসিংদীর শিবপুর উপজেলার বৈলাব গ্রামে মাদকাসক্ত ছেলের হাতে প্রাণ হারিয়েছেন শামসুন্নাহার (৭০) নামে একজন মা। অভিযুক্ত ছেলের নাম জাবের হোসেন (২৮)। তাকেও আটক করেছে পুলিশ।


রবিবার (৪ মে) সকালে শিবপুর উপজেলার বৈলাব গ্রামের নিজ ঘর থেকে পুলিশ মা শামসুন্নাহারের মরদেহ উদ্ধার করে । এর আগে শনিবার (৩ মে) দিবাগত রাতে এ হত্যার ঘটনা ঘটে।

হত্যাকাণ্ডের শিকার শামসুন্নাহার বৈলাব গ্রামের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক শিক্ষক মৃত নূরুল হক মাস্টারের স্ত্রী।

পুলিশ ও স্থানীয়রা জানান, মৃত নূরুল হক মাস্টারের ২য় স্ত্রীর ছোট ছেলে জাবের হোসেন মাদকসেবী, বড় ভাই প্রবাসী। বাড়িতে শুধু মা ও ছেলে থাকতেন। মাদকের টাকার জন্য প্রায়ই জাবের মায়ের সঙ্গে খারাপ আচরণ করতো। শনিবার দিবাগত রাতের কোন একসময় মাদকের টাকা না দেওয়ায় জাবের মাকে হত্যা করেছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।  

শিবপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফজাল হোসাইন জানান, মাদকাসক্ত জাবের ঘরের ভিতরে তার মাকে দরজার হাতলে আটকে হত্যা করে। হত্যার পর সারারাত একই রুমে অবস্থান করছিলেন জাবের। মৃত মায়ের একটি হাত ভাঙাসহ মাথায় জখমের চিহ্ন পেয়েছে পুলিশ। লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি শেষে ময়নাতদন্তের জন্য রবিবার সকাল ৯ টার দিকে নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

এলাকা: নরসিংদী শিবপুর
পরবর্তী খবর লোড হচ্ছে...
ঢাকা

নরসিংদীতে মাদকাসক্ত ছেলের হাতে মায়ের মৃত্যু 

B
BN DESK | 04 May 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার