Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

নরসিংদীতে মায়ের বিরুদ্ধে শিশুকে কুপিয়ে হত্যার অভিযোগ

BN DESK
07 September 2026, 11:02 PM পড়তে ১ মিনিট
নরসিংদীতে মায়ের বিরুদ্ধে শিশুকে কুপিয়ে হত্যার অভিযোগ

নরসিংদীর রায়পুরায় আহনাম মিয়া নামে ৩ বছর বয়সি এক শিশুকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার মায়ের বিরুদ্ধে। ঘটনার পরই পলাতক রয়েছেন মা শিরিন আক্তার। গতকাল শনিবার (১ মার্চ) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার আমিরগঞ্জ ইউনিয়নের মির্জানগর গ্রামে এই ঘটনা ঘটে।

নিহত শিশু আহনাম মিয়া (৩) প্রবাসী ডালিম মিয়ার ছেলে।

স্থানীয়রা জানায়, পাঁচ বছর আগে একই উপজেলার হাইরমারা এলাকার শিরিন বেগমকে বিয়ে করেন ডালিম মিয়া। বিয়ের তিন বছর পর জীবিকার তাগিদে সৌদি আরবে চলে যান ডালিম। এরপর শিরিন তাদের সন্তান আনাসকে নিয়ে শ্বশুরবাড়িতেই বসবাস করছিলেন। শনিবার দিবাগত রাতে শিরিন ও সন্তান আনাসের শোবার ঘর থেকে চিৎকার চেঁচামেচি শুনতে পায় আনাসের দাদি। চিৎকার শুনে ছুটে এসে তিনি নাতির রক্তাক্ত মরদেহ দেখতে পান। সঙ্গে সঙ্গেই পালিয়ে যায় আনাসের মা শিরিন। ধারণা করা হচ্ছে, মা শিরিনই এই ঘটনা ঘটিয়েছে।

এদিকে, ঘটনায় অভিযুক্ত শিরিন আক্তার মানসিকভাবে কিছুটা ভারসাম্যহীন বলে জানিয়েছে একাধিক সূত্র। তবে বিষয়টি নিয়ে এখনো পর্যন্ত নিহতের পরিবারের পক্ষ থেকে নিশ্চিত হওয়া যায়নি।

আমিরগঞ্জ ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য আবু বক্কর জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে শুনেছি মা তার সন্তানকে খুন করে পালিয়ে গেছে। কি কারনে এই হত্যাকান্ড ঘটিয়েছে তা বুঝতে পারছি না। তবে যে মায়ের কাছে তার সন্তান নিরাপদ না তার দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত।

ঘটনার সত্যতা নিশ্চিত করে রায়পুরা থানার অফিসার ইনচার্জ (ওসি) আদিল মাহমুদ বলেন, ‘মরদেহ উদ্ধারের কাজ চলছে। ঘটনার বিস্তারিত তদন্ত শেষে বলা যাবে।’

পরবর্তী খবর লোড হচ্ছে...
ঢাকা

নরসিংদীতে মায়ের বিরুদ্ধে শিশুকে কুপিয়ে হত্যার অভিযোগ

B
BN DESK | 02 March 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার