Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

নরসিংদীতে সন্ত্রাস দমন আইনের যুবলীগ নেতাকে গ্রেপ্তার

BN DESK
02 September 2026, 11:25 AM পড়তে ১ মিনিট
নরসিংদীতে সন্ত্রাস দমন আইনের যুবলীগ নেতাকে গ্রেপ্তার

নিউজ ডেস্ক:  নরসিংদীর শিবপুর উপজেলা ভেলানগর এলাকা থেকে যুবলীগের সাধারণ সম্পাদক শেখ কামাল হোসেনকে (৪৫) গ্রেপ্তার করেছে পুলিশ। 


মঙ্গলবার (২৯ এপ্রিল) দুপুরে  তাকে গ্রেপ্তার করা হয় বলে জানান শিবপুর মডেল থানার ওসি মো. আফজাল হোসাইন।

শেখ কামাল হোসেন শিবপুর উপজেলার মাছিমপুর ইউনিয়নের ধানুয়া গ্রামের মৃত শেখ মফিজ উদ্দিনের ছেলে। তিনি নিষিদ্ধ ছাত্রলীগের শিবপুর উপজেলার সাবেক সভাপতি।

ওসি আফজাল হোসাইন জানান, গত ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে আত্মগোপনে ছিলেন শেখ কামাল হোসেন। গোপন সূত্রে খবর পেয়ে নরসিংদী পৌর শহরের ভেলানগর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। সন্ত্রাস দমন আইনের একটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাকে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
ঢাকা

নরসিংদীতে সন্ত্রাস দমন আইনের যুবলীগ নেতাকে গ্রেপ্তার

B
BN DESK | 29 April 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার