Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

নরসিংদীতে স্ত্রীকে গলাটিপে হত্যার পর পালালেন স্বামী

BN DESK
02 September 2026, 12:02 PM পড়তে ১ মিনিট
নরসিংদীতে স্ত্রীকে গলাটিপে হত্যার পর পালালেন স্বামী

নরসিংদীর শিবপুরে পারিবারিক কলহের জেরে স্ত্রীকে গলাটিপে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। আজ রোববার (১৩ এপ্রিল) দুপুরে শিবপুর থানার ভর‌তের কা‌ন্দি গ্রামের বসত ঘর থেকে মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

এর আগে শনিবার (১২ এপ্রিল) দিবাগত রাতে স্ত্রী খাদিজা আক্তার (৩৫) কে গলাটিপে হত্যার পর স্বামী তা‌রেক মিয়া (৪০) পালিয়ে যায় বলে ধারণা করছে পুলিশ ও স্থানীয়রা।


পুলিশ ও নিহতের স্বজনেরা জানান, রোববার সকা‌লে সাড়া না পেয়ে বা‌ড়ির লোকজন ঘরের দরজা ভে‌ঙ্গে ভেতরে ঢুকে গৃহবধূ খাদিজার মর‌দেহ দেখ‌তে পায়। পরে শিবপুর থানায় খবর দেয়া হলে পু‌লিশ মর‌দেহ উদ্ধার ক‌রে ময়নাতদন্তের জন‌্য নরসিংদী সদর হাসপাতাল ম‌র্গে পাঠায়। নিহতের গলায় আঘাতের চিহ্ন পেয়েছে পুলিশ।

দীর্ঘদিন ধরে ভরতেরকান্দি গ্রামের নোয়াব আলীর ছেলে তারেক মিয়ার সঙ্গে তার স্ত্রী খাদিজা আক্তার এর পারিবারিক কলহ চলছিল। এ কলহের জেরে শনিবার রা‌তের কোনো একসময় স্ত্রীকে গলা‌টি‌পে হত‌্যা করা হয়। পরে মরদেহ ঘরের ভেতর রে‌খে বাইরে থেকে দরজা লা‌গি‌য়ে স্বামী তারেক মিয়া পা‌লি‌য়ে যায় বলে ধারণা পুলিশ ও স্থানীয়দের।

শিবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফজাল হোসেন বলেন, নিহতের গলায় আঘাতের চিহ্ন পাওয়া গেছে। হত্যার পর থেকে স্বামী তারেক মিয়া পলাতক রয়েছে। প্রাথমিক সুরতহাল প্রতিবেদন তৈরি শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। আইনগত পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে।
এলাকা: নরসিংদী শিবপুর
পরবর্তী খবর লোড হচ্ছে...
ঢাকা

নরসিংদীতে স্ত্রীকে গলাটিপে হত্যার পর পালালেন স্বামী

B
BN DESK | 13 April 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার