Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

নাইক্ষ্যংছড়িতে নাফ নদের তীরে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

BN DESK
05 September 2026, 03:00 AM পড়তে ১ মিনিট
নাইক্ষ্যংছড়িতে নাফ নদের তীরে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

নাইক্ষ্যংছড়ি উপজেলার সীমান্ত ঘেঁষা নাফ নদের তীরে অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। মাথা, মুখ ও চোখে স্পষ্ট আঘাতের চিহ্ন থাকার কারণে এটি একটি সহিংস হত্যাকাণ্ড বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। 

বুধবার (১৯ জুন ২০২৫) সকাল আনুমানিক ১০টায় ৩৪ বর্ডার গার্ড ব্যাটালিয়নের (বিজিবি) অধীনস্থ ঘুমধুম বিওপির দায়িত্বপূর্ণ এলাকার ভেতরে, সীমান্ত পিলার নং-৩১ থেকে আনুমানিক ২০০ গজ দক্ষিণ-পশ্চিমে এবং ঘুমধুম ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের নয়াপাড়া গ্রামের নাফ নদের তীরে মরদেহটি দেখতে পান স্থানীয় লোকজন। বিষয়টি বিজিবি ও ঘুমধুম তদন্ত কেন্দ্রের পুলিশকে অবহিত করা হয়।

খবর পেয়ে বিজিবি সদস্য ও পুলিশ সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হন এবং মরদেহটি উদ্ধার করে।

রামু থানার অফিসার ইনচার্জ আরিফ হোসাইন জানান, মরদেহটি অজ্ঞাতপরিচয় এবং এখনো পর্যন্ত তার নাম-পরিচয় নিশ্চিত করা সম্ভব হয়নি। তবে মৃত ব্যক্তির শরীরে, বিশেষ করে মাথা, মুখ ও চোখে গুরুতর আঘাতের চিহ্ন রয়েছে, যা প্রমাণ করে ঘটনাটি স্বাভাবিক মৃত্যু নয় বরং সহিংস হামলার শিকার হয়ে মৃত্যুবরণ করেছে।

এলাকা: কক্সবাজার
পরবর্তী খবর লোড হচ্ছে...
চট্টগ্রাম

নাইক্ষ্যংছড়িতে নাফ নদের তীরে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

B
BN DESK | 19 June 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার