Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

নাইক্ষ্যংছড়িতে নিয়ন্ত্রণ হারিয়ে পিকআপ ট্রাক খাদে, চালক নিহত

BN DESK
04 September 2026, 07:03 AM পড়তে ১ মিনিট
নাইক্ষ্যংছড়িতে নিয়ন্ত্রণ হারিয়ে পিকআপ ট্রাক খাদে, চালক নিহত

বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে একটি পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে চালকের মৃত্যু হয়েছে। উপজেলার দৌছড়ি ইউনিয়নের পানছড়ি সীমান্ত সড়কে এ ঘটনা ঘটে।

নিহত গুরা মিয়া প্রকাশ সোনাইয়া মিয়া (২২) নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়নের সালামী পাড়ার মীর আহমেদের ছেলে।

জানা যায়, বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) বিকেলে উপজেলার দৌছড়ি ইউনিয়নের পানছড়ি সীমান্ত সড়কের হাঁটু ভাঙ্গা টিলা নামক স্থানে নাইক্ষ্যংছড়ি থেকে পানছড়িগামী একটি পিকআপ ব্রেকফেল করে প্রায় দুশো ফিট গভীর খাদে পড়ে যায়। এতে পিকআপটির চালক গুরা মিয়া আহত হন।

স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায়, ঘটনাস্থল থেকে গুরা মিয়াকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে নাইক্ষ্যংছড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে নেয়ার পরামর্শ দেন। সেখানে নেয়ার পথে তার মৃত্যু হয়।

বিষয়টি নিশ্চিত করে নিহতের বাবা মীর আহমেদ জানান, গুরা মিয়া ওরফে সোনাইয়া নিয়মিত পিকআপ চালাতো। বৃহস্পতিবার পিকআপ চালাতে গিয়ে নিয়ন্ত্রণ রাখতে না পেরে পাহাড়ের খাদে পড়ে যায়। উন্নত চিকিৎসার জন্য তাকে কক্সবাজার হাসপাতালে নেয়ার পথে মৃত্যু হয়। হাসপাতালে পৌঁছালে দায়িত্বরত চিকিৎসক মৃত্যু নিশ্চিত করেন।

পরবর্তী খবর লোড হচ্ছে...
চট্টগ্রাম

নাইক্ষ্যংছড়িতে নিয়ন্ত্রণ হারিয়ে পিকআপ ট্রাক খাদে, চালক নিহত

B
BN DESK | 24 January 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার