Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

নাইক্ষ্যংছড়ি সীমান্তে ‘মাইন বিস্ফোরণে’ যুবকের পা বিচ্ছিন্ন

BN DESK
04 September 2026, 07:03 AM পড়তে ১ মিনিট
নাইক্ষ্যংছড়ি সীমান্তে ‘মাইন বিস্ফোরণে’ যুবকের পা বিচ্ছিন্ন

বান্দরবানের নাইক্ষ্যংছড়ির সীমান্তে মিয়ানমারের অভ্যন্তরে স্থল মাইন বিস্ফোরণে মোহাম্মদ সালাম (৪২) নামের এক বাংলাদেশি যুবকের পা বিচ্ছিন্ন হওয়ার খবর পাওয়া গেছে।

আজ শনিবার (২৯ মার্চ) বেলা বারোটার দিকে চাকঢালা সীমান্তে ৪৪ নং পিলারে শূন্য লাইনে পণ্য চোরাচালানের সময় এই ঘটনাটি ঘটে বলে জানিয়েছে স্থানীয়রা।

আহত মোহাম্মদ সালাম চাকঢালা সদর ইউনিয়নের চেরারমাঠ এলাকায় মৃত আফজালের ছেলে।

স্থানীয়রা জানায়, দীর্ঘদিন ধরে মিয়ানমার সীমান্তে বাংলাদেশে পণ্য পাচার কাজে জড়িত ছিলেন মোহাম্মদ সালাম।প্রতিদিনের ন্যয় দুপুরে বাংলাদেশে চোরাই পণ্য নিয়ে মিয়ানমার অভ্যন্তরে যান তিনি। ফেরার পথে চাকঢালা সীমান্তে ৪৪নং পিলারে শূন্য লাইনে আরাকান আর্মির পুঁতে রাখা স্থল মাইন বিস্ফোরণের বাম পায়ের হাঁটুর নিচের অংশ বিচ্ছিন্ন হয়ে যায়। পরে স্থানীয়রা উদ্ধার করে চিকিৎসার জন্য নাইক্ষ্যংছড়ি সদর হাসপাতালে নিয়ে যায়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মুহাম্মদ মাজহারুল ইসলাম চৌধুরী বলেন, ‘ঘটনা বিষয়টি তিনি শুনেছেন।আহত ব্যক্তি সালাম কে নাইক্ষ্যংছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।’

পরবর্তী খবর লোড হচ্ছে...
চট্টগ্রাম

নাইক্ষ্যংছড়ি সীমান্তে ‘মাইন বিস্ফোরণে’ যুবকের পা বিচ্ছিন্ন

B
BN DESK | 29 March 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার