Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

নাঙ্গলকোটে ইউপি সদস্যকে অপহরণের পর গুলি করে হত্যা

BN DESK
04 September 2026, 06:49 AM পড়তে ১ মিনিট
নাঙ্গলকোটে ইউপি সদস্যকে অপহরণের পর গুলি করে হত্যা

কুমিল্লার নাঙ্গলকোটে সাবেক ইউপি সদস্য আলাউদ্দিনকে (৫৫) অপহরণের পর কুপিয়ে ও গুলি করে হত্যা করেছে একদল মুখোশধারী সন্ত্রাসী।

আজ রবিবার (৩ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে বাড়ির সামনে থেকে তাকে অপহরণ করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার বক্সগঞ্জ ইউপির আলীয়ারা গ্রামে যুবলীগ নেতা শেখ ফরিদ সালেহ আহাম্মদ মেম্বার ও আলাউদ্দিন মেম্বার গোষ্ঠীর মধ্যে দীর্ঘদিন থেকে আধিপত্য বিস্তার নিয়ে মারামারি ও সংঘর্ষ চলছিল। এ ব্যাপারে আদালতে কয়েকটি মামলা চলমান রয়েছে।

তার জের ধরে আলাউদ্দিন মেম্বারের চাচাতো ভাই আবুল বাশারের নামাজে জানাজা শেষে দুপুর সাড়ে ১২টার দিকে বাড়ির সামনে এলে একদল মুখোশধারী সন্ত্রাসী সিএনজিচালিত অটোরিকশাযোগে আলাউদ্দিন মেম্বারকে অপহরণ করে নিয়ে যায়।

অপহরণের খবর পেয়ে আলাউদ্দিন মেম্বারের ভাগিনা তারেক ও ডা. আনোয়ার সন্ত্রাসীদের পিছু ধাওয়া করে উপজেলার চাঁন্দাইশ গ্রামের আবুল খায়ের মাস্টারের বাড়ির সামনে এসে হাত-পা বাঁধা ও গুলিবিদ্ধ অবস্থায় তাকে উদ্ধার করে। পরে আলাউদ্দিন মেম্বারকে নাঙ্গলকোট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

ডা. আনোয়ার ও তারেক জানান, আলাউদ্দিন মেম্বারের সঙ্গে পূর্ব শত্রুতা থাকায় ছালেহ আহমদ মেম্বার, শেখ ফরিদ, শহীদসহ মুখোশধারী সন্ত্রাসীরা তাকে অপহরণ করে কুপিয়ে ও গুলি করে হত্যা করে সড়কের পাশে ফেলে পালিয়ে যায়।

পরবর্তী খবর লোড হচ্ছে...
চট্টগ্রাম

নাঙ্গলকোটে ইউপি সদস্যকে অপহরণের পর গুলি করে হত্যা

B
BN DESK | 03 August 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার