Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

নাটকীয় জয়ে মৌসুম শুরু লিভারপুলের

BN DESK
10 October 2025, 09:21 PM পড়তে ১ মিনিট
নাটকীয় জয়ে মৌসুম শুরু লিভারপুলের

স্পোর্টস ডেস্ক : নাটকীয় জয়ে ইংলিশ প্রিমিয়ার লিগের নতুন মৌসুম শুরু করল চ্যাম্পিয়ন লিভারপুল। দুই গোলের লিড নষ্ট হলেও শেষ মুহূর্তে দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়ে এনফিল্ডে বোর্নমাউথকে ৪-২ গোলে হারিয়েছে বর্তমান চ্যাম্পিয়নরা।

গত মাসে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারানো দিয়েগো জোটাকে স্মরণ করে শুরু হয়েছিল ম্যাচ। ২৮ বছর বয়সী এই লিভারপুল তারকার জন্য দর্শক নিয়ে এসেছিলেন ব্যানার, পতাকা আর জার্সি। ম্যাচের শুরুতে এক মিনিট নীরবতাও পালন হলো পাঁচ বছর অ্যানফিল্ডে কাটানো জোতা ও তার সঙ্গে একই দুর্ঘটনায় নিহত আন্দ্রে সিলভার স্মরণে।

ম্যাচে শুরু থেকেই দাপট দেখায় স্বাগতিকরা। তবে বোর্নমাউথের ঘানার ফরোয়ার্ড অ্যান্টনি সেমেনিও একাই লড়াই জমিয়ে তুলেছিলেন। ম্যাচের ৩৭ মিনিটে লিভারপুলকে এগিয়ে দেন হুগো একিতিকে। বিরতির পর ৪৯ মিনিটে একিতিকের সহায়তায় ব্যবধান দ্বিগুণ করেন কোডি গ্যাকপো। মনে হচ্ছিল আরামেই তিন পয়েন্ট নিশ্চিত করবে আর্নে স্লটের দল। কিন্তু এরপর নাটক জমে ওঠে। প্রথমার্ধে বর্ণবাদী আচরণের শিকার হন বোর্নমাউথের অ্যান্টনি সেমেনিও। যে কারণে খেলা কয়েক মিনিট বন্ধ থাকে। ঘানার এই ফরোয়ার্ড দ্বিতীয়ার্ধে লিভারপুল সমর্থকদের সেই আচরণের জবাব দেন জোড়া গোলের মাধ্যমে। ৬৪ মিনিটে প্রথম গোল করেন এবং এর ১২ মিনিট পর দ্বিতীয় গোল করে লিভারপুল সমর্থকদের হতভম্ব করে দেন তিনি। অ্যানফিল্ডে তখন নেমে আসে চাপা উৎকণ্ঠা।

তবে শেষ হাসি হেসেছে লিভারপুলই। ৮২ মিনিটে বদলি নেমে ভলিতে জালে বল পাঠান ফেদরিক চিয়েসা। আর যোগ করা সময়ের চতুর্থ মিনিটে গোল করে জয় নিশ্চিত করেন মোহাম্মদ সালাহ। প্রিমিয়ার লিগে লিভারপুলের হয়ে টানা নবম মৌসুমের প্রথম ম্যাচে জালের দেখা পেলেন মিশরের তারকা।

পরবর্তী খবর লোড হচ্ছে...
ফুটবল

নাটকীয় জয়ে মৌসুম শুরু লিভারপুলের

B
BN DESK | 16 August 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার