Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

নাটক প্রকাশ নিয়ে ক্ষোভ জানালেন নিলয়

BN DESK
04 September 2026, 12:16 AM পড়তে ১ মিনিট
নাটক প্রকাশ নিয়ে ক্ষোভ জানালেন নিলয়

বিনোদন ডেস্ক : এবার ঈদের একটি নাটকের প্রচার নিয়ে প্রশ্ন তুলেছেন অভিনেতা নিলয় আলমগীর। তিনি বলেন, নির্মাতা ও অভিনয়শিল্পীদের না জানিয়ে ইউটিউব চ্যানেলে প্রকাশ করা হয়েছে ‘আপন পর’ নামের একটি নাটক।

ঈদের তৃতীয় দিন দীপ্ত টিভিতে প্রচারের পর শুক্রবার দীপ্ত নাটক ইউটিউব চ্যানেলে কোনো রকম প্রচার ছাড়াই প্রকাশ পেয়েছে নাটক ‘আপন পর’। ইউটিউবে নাটক প্রচারে আসার পর সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে নির্মাতা রাখি ও অভিনেতা নিলয় জানান, নাটকটি রিলিজের বিষয়ে তারা কিছুই জানেন না। এরআগে ফেসবুকে নিলয় আলমগীর লিখেছেন, দীপ্ত টিভি’র ইউটিউব চ্যানেলে আমার একটি নাটক রিলিজ হয়েছে । কিন্তু রিলিজের ব্যাপারে আমরা কোনো আর্টিস্ট জানি না, পরিচালক নিজেও জানেন না। হয়তো এই নাটকের প্রযোজক আলী বশির সাহেব জানেন। যেহেতু ডিজিটাল প্ল্যাটফর্মে রিলিজ হয়েছে, তাহলে নিশ্চয়ই কিছু প্রচার-প্রচারণার দরকার আছে। কিন্তু দীপ্ত টিভির হয়তো সেটির দরকার নেই।’

নিলয় আলমগীরের পোস্ট শেয়ার করে নির্মাতা হাসিব হোসেন রাখি লিখেছেন, ‘একটা নাটক আপলোড করার আগে নাটকের ডিরেক্টর, আর্টিস্টদের সঙ্গে কথা বলা উচিত।’ ‘আপন পর’ নাটকে নিলয় আলমগীরের স্ত্রীর চরিত্রে অভিনয় করেছেন তানিয়া বৃষ্টি। আরও আছেন আশরাফুল আলম সোহাগ, হানিফ পালোয়ান, শর্মী প্রমুখ।

পরবর্তী খবর লোড হচ্ছে...
বিনোদন

নাটক প্রকাশ নিয়ে ক্ষোভ জানালেন নিলয়

B
BN DESK | 14 June 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার