Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

নাটোরের গুরুদাসপুরে চুলার লাকড়ি বিস্ফোরণে শিশুর মৃত্যু

BN DESK
09 October 2025, 09:21 PM পড়তে ১ মিনিট
নাটোরের গুরুদাসপুরে চুলার লাকড়ি বিস্ফোরণে শিশুর মৃত্যু

গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি : নাটোরের গুরুদাসপুরে চুলায় লাকড়ি বিস্ফোরণের ঘটনায় মদিনা খাতুন (২) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার (১ জুলাই) সকাল ৮টায় উপজেলার পিপলা গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত মদিনা উপজেলার পিপলা গ্রামের আব্দুস সামাদের মেয়ে।

জানা যায়, সকালে মদিনার মা বাড়ির রান্নাঘরে লাকড়ির চুলায় রান্না করছিলেন। এসময় মদিনা মায়ের পাশেই বসে ছিল। হঠাৎ চুলার ভেতরে বিকট শব্দে একটি লাকড়ি বিস্ফোরিত হয়। বিস্ফোরণের সময় জ্বলন্ত লাকড়ির একটি অংশ ছিটকে গিয়ে মদিনার বুকে সজোরে আঘাত করে। এতে সে গুরুতর আহত হয়। পরে পরিবারের সদস্যরা তাকে গুরুদাসপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

গুরুদাসপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা: শরিফুল ইসলাম বলেন, শিশুটিকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়। তার বুকের বাম পাশে পোড়া আঘাতের চিহ্ন পাওয়া গেছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসমাউল হক। তিনি বলেন, বিষয়টি অত্যন্ত দুঃখজনক। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
রাজশাহী

নাটোরের গুরুদাসপুরে চুলার লাকড়ি বিস্ফোরণে শিশুর মৃত্যু

B
BN DESK | 01 July 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার