Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

নাটোরের নলডাঙ্গায় ট্রেনে কাটা পড়ে প্রাণ গেল যুবকের

BN DESK
10 October 2025, 03:59 AM পড়তে ১ মিনিট
নাটোরের নলডাঙ্গায় ট্রেনে কাটা পড়ে প্রাণ গেল যুবকের

নলডাঙ্গা (নাটোর) প্রতিনিধি :  নাটোরের নলডাঙ্গায় পঞ্চগড় থেকে ঢাকাগামী একতা এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে মোঃ মনিরুল ইসলাম(২৫) নামে মানসিক ভারসাম্যহীন এক যুবক নিহত হয়েছে।

রোববার(৩১শে আগস্ট)দিবাগত রাত ৩টার দিকে উপজেলার মাধনগর রেলওয়ে স্টেশনের প্লাটফর্মের উত্তরে রেলগেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মনিরুল ইসলাম উপজেলার ভট্টপাড়ার পূর্বপাড়া গ্রামের মোঃ সিদ্দিক প্রামানিকের ছেলে।

মাধনগর রেলস্টেশনের কতর্ব্যরত স্টেশন মাস্টার মো.উজ্জল হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনার খবর রেলওয়ের সান্তাহার থানা পুলিশকে জানানো হয়েছে। খবর পেয়ে আজ সোমবার(০১লা সেপ্টেম্বর) সকালে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন শেষে আইনি প্রক্রিয়া গ্রহণ করেছে।

এলাকা: নাটোর নলডাঙ্গা
পরবর্তী খবর লোড হচ্ছে...
রাজশাহী

নাটোরের নলডাঙ্গায় ট্রেনে কাটা পড়ে প্রাণ গেল যুবকের

B
BN DESK | 01 September 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার