Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

নাটোরের বনপাড়া পৌরসভার ২৭ কোটি টাকার বাজেট ঘোষণা 

BN DESK
04 September 2026, 07:56 PM পড়তে ১ মিনিট

বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি: নাটোরের বনপাড়া পৌরসভায় ২০২৬-২০২৭ অর্থ বছরে ২৬ কোটি ৮৪ লাখ ২৮ হাজার ৩৭৩ টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। আজ বুধবার (২০ মে) পৌর মিলনায়তনে আয়োজিত বাজেট সভায় পৌরসভার হিসাবরক্ষণ কর্মকর্তা মো: দেলোয়ার হোসেন এ বাজেট পেশ করেন।

বাজেটে রাজস্ব খাতে ৬ কোটি ৫৩ লাখ ৫৯ হাজার ৬৬৫ টাকা ও উন্নয়ন খাতে ২০ কোটি ৩০ লাখ ৬৮ হাজার ৭০৮ টাকা আয় ধরা হয়েছে। বাজেটে ৩১ লাখ ৮০ হাজার ৮৮১ টাকা উদ্বৃত্ত রাখা হয়েছে এবং সমপরিমাণ ব্যয় ধরা হয়েছে।

পৌর নির্বাহী কর্মকর্তা হাফসা শারমীনের সঞ্চালনায় ও পৌর প্রশাসক জুবায়ের জাহাঙ্গীরের সভাপতিত্বে আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, নাটোর ৪ আসনের সংসদ সদস্য আলহাজ মো: আব্দুল আজিজ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার লায়লা জান্নাতুল ফেরদৌস, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো: সেলিম আক্তার।

এছাড়া সেখানে বক্তব্য রাখেন, বিএনপি নেতা আসাদুর জামান আসাদ, সরদার রফিকুল ইসলাম, এবি এম ইকবাল হোসেন রাজু, মহুয়া নুর কচি, জামায়াত নেতা মো: বাবর আলী, সাংবাদিক আলহাজ সাইফুর রহমান, অহিদুল হক, মাহাবুল হাসান মেনন প্রমুখ।

পরবর্তী খবর লোড হচ্ছে...
রাজশাহী

নাটোরের বনপাড়া পৌরসভার ২৭ কোটি টাকার বাজেট ঘোষণা 

B
BN DESK | 21 May 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার