Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

নাটোরের বাগাতিপাড়ায় ফেসবুকে স্ট্যাটাস দিয়ে যুবকের আত্মহত্যা

BN DESK
10 October 2025, 10:17 PM পড়তে ১ মিনিট
নাটোরের বাগাতিপাড়ায় ফেসবুকে স্ট্যাটাস দিয়ে যুবকের আত্মহত্যা

বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি :  ‘আমার মৃত্যুর জন্য দায়ী থাকবে আতাউর আর আমার স্ত্রী সেবা। এরা দুইজন কুকরের চেয়েও নিকৃষ্ট মানের মানুষ হয়ে গেছে এরা আমাকে সুন্দর পৃথিবীতে বাঁচতে দিলনা।এদের কঠিন শাস্তি হোক এটায় আমার চাওয়া”। নাটোরের বাগাতিপাড়ায় এমন ট্যাটাস দিয়ে জুয়েল রানা (২৭) নামের এক যুবক বিষপান করে আত্মহত্যা করেছে।

আজ শুক্রবার (২২ নভেম্বর) সকালে উপজেলার পাঁকা ইউনিয়নের বড় চিথলিয়া এলাকায় এই ঘটনা ঘটে। জুয়েল ওই এলাকার রহিম উদ্দিনের ছেলে। স্থানীয় ও থানা পুলিশ সূত্রে জানা যায়, মাস খানেক আগে জুয়েল একই উপজেলার চকগোয়াস এলাকার সেবা আক্তারকে বিয়ে করেন। তবে বিয়ের কিছুদিন পরই তার স্ত্রী তাকে ছেড়ে চলে যান। এতে জুয়েল নিজেকে সামলাতে না পেরে কীটনাশক পান করে।

পরে তার ফেসবুকে দেয়া স্ট্যাটাস দেখে পরিবারের লোকের তাকে জিজ্ঞাসা করলে সে বিষপানের কথা বলে। পরে পরিবারের লোকজন বাগাতিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে প্রাথমিক চিকিৎসা প্রদান শেষে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করলে যাত্রা পথেই জুয়েল মারা যান।

পরবর্তী খবর লোড হচ্ছে...
রাজশাহী

নাটোরের বাগাতিপাড়ায় ফেসবুকে স্ট্যাটাস দিয়ে যুবকের আত্মহত্যা

B
BN DESK | 22 November 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার