Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

নাটোরের বাগাতিপাড়ায় মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের মানববন্ধন

BN DESK
12 May 2026, 01:30 AM পড়তে ১ মিনিট

বাগাতিপাড়া (নাটোর) সংবাদদাতা : নাটোরের বাগাতিপাড়ায় পেশাগত মর্যাদা, নিরাপদ কর্মপরিবেশ ও ৬ দফা দাবি বাস্তবায়নের দাবিতে মানববন্ধন করেছে ফার্মাসিউটিক্যালস রিপ্রেজেন্টেটিভ অ্যাসোসিয়েশন (ফারিয়া) উপজেলা শাখার নেতারা।

আজ সোমবার (১১ মে) সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে আয়োজিত মানববন্ধনে সংগঠনের সভাপতি রবিউল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক সুজন, সহ-সভাপতি মো. জাহিদ হাসান ও সাধারণ সম্পাদক শাহ আলমসহ বিভিন্ন ওষুধ কোম্পানির মেডিকেল রিপ্রেজেন্টেটিভরা অংশ নেন।

বক্তারা বলেন, মেডিকেল রিপ্রেজেন্টেটিভরা স্বাস্থ্যখাতের গুরুত্বপূর্ণ অংশ হলেও তারা অবমূল্যায়ন ও অনিরাপদ কর্মপরিবেশের শিকার হচ্ছেন।

তারা নিরাপদ কর্মপরিবেশ, চাকরির স্থায়িত্ব, ন্যায্য কর্মঘণ্টা, চিকিৎসা সুবিধা ও পেশাগত মর্যাদা নিশ্চিত করার দাবি জানান। দ্রুত ৬ দফা দাবি বাস্তবায়ন না হলে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন তারা।

পরবর্তী খবর লোড হচ্ছে...
রাজশাহী

নাটোরের বাগাতিপাড়ায় মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের মানববন্ধন

B
BN DESK | 12 May 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার