Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

নাটোরের বড়াইগ্রামে গাঁজার গাছসহ মহিলা আটক

BN DESK
03 September 2026, 08:19 AM পড়তে ১ মিনিট
নাটোরের বড়াইগ্রামে গাঁজার গাছসহ মহিলা আটক

বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি : নাটোরের বড়াইগ্রাম উপজেলায় সেনা অভিযানে গাঁজার গাছসহ লিনা রোজারিওকে (৪০) আটক করা হয়েছে। গতকাল সোমবার উপজেলার বাহিমালি গ্রামের লিনা ও সুভাষ রোজরিও দম্পতির বাড়ি থেকে এ গাছ উদ্ধারসহ তাকে আটক করা হয়।

প্রশাসন ও স্থানীয় সূত্রে জানা যায়, অভিযানকালে সুভাষ রোজারিও পলাতক থাকায় জিজ্ঞাসাবাদ ও তদন্তের স্বার্থে তার স্ত্রী লিনা রোজারিওকে আটক করা হয়েছে। পরে তাকে বড়াইগ্রাম থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. গোলাম সারোয়ার হোসেন জানান, এ ব্যাপারে থানায় মামলা হয়েছে। লিনা রোজারিওকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
রাজশাহী

নাটোরের বড়াইগ্রামে গাঁজার গাছসহ মহিলা আটক

B
BN DESK | 05 August 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার