Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

নাটোরের বড়াইগ্রামে পুকুর থেকে কৃষকের লাশ উদ্ধার

BN DESK
03 September 2026, 08:19 AM পড়তে ১ মিনিট
নাটোরের বড়াইগ্রামে পুকুর থেকে কৃষকের লাশ উদ্ধার

বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি : নাটোরের বড়াইগ্রাম উপজেলায় নিখোঁজের ২০ ঘন্টা পর পুকুরের পানিতে ডুবন্ত অবস্থায় আদম আলী (৫৫) নামে এক কৃষকের লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল মঙ্গলবার ডুবুরি দল তার মরদেহ উদ্ধার করে। আদম আলী উপজেলার ভবানীপুর উত্তরপাড়া গ্রামের মৃত নুর মোহাম্মদ পঁচার ছেলে।

এলাকাবাসী জানান, দুই বছর আগে স্ট্রোকের শিকার হয়ে তার বাম পা ও বাম হাত কিছুটা অকেজো হয়ে যায়। গত সোমবার সকালে ধানের জমিতে কর্মরত শ্রমিকদের সাথে দেখা করার উদ্দেশ্যে তিনি বাড়ি থেকে বের হন। কিন্তু দীর্ঘ সময় পরেও তিনি জমিতে না পৌঁছালে বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজির এক পর্যায়ে পুকুরের পানিতে তার হাতের লাঠি ভেসে থাকতে দেখা যায়।

পরেবনপাড়া ও দয়ারামপুর ফায়ার সার্ভিসের ২টি টিম গত সোমবার সন্ধ্যা পর্যন্ত তৎপরতা চালিয়েও তাকে উদ্ধার করতে পারেনি। গতকাল মঙ্গলবার সকালে রাজশাহী থেকে ডুবুরি দল এসে ঘন্টাখানেকের প্রচেষ্টায় তার মরদেহ উদ্ধার করে।

জোয়াড়ী ইউপি চেয়ারম্যান আলী আকবর বিষয়টির সত্যতা নিশ্চিত করে জানান, জমিতে যাওয়ার সময় পিছলে পুকুরের পানিতে পড়ে তিনি মারা গেছেন বলেই স্বজনদের ধারণা।

পরবর্তী খবর লোড হচ্ছে...
রাজশাহী

নাটোরের বড়াইগ্রামে পুকুর থেকে কৃষকের লাশ উদ্ধার

B
BN DESK | 27 August 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার