Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

নাটোরের বড়াইগ্রামে বজ্রপাতে কৃষকের মৃত্যু

BN DESK
03 September 2026, 08:20 AM পড়তে ১ মিনিট
নাটোরের বড়াইগ্রামে বজ্রপাতে কৃষকের মৃত্যু

বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি : নাটোরের বড়াইগ্রাম উপজেলায় বজ্রপাতে আবু তালেব (৫২) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। উপজেলার মাঝগাঁও ইউনিয়নের বাহিমালি কৃষি মাঠে গতকাল রোববার সকাল ১০টায় এ ঘটনা ঘটে। তিনি উপজেলার বাহিমালি গ্রামের মৃত মফিজ উদ্দিন প্রামাণিকের ছেলে।

স্থানীয়রা জানান, সকাল থেকেই এলাকায় মুষলধারে বৃষ্টি পড়ছিল। মেঘাচ্ছন্ন বিদ্যুৎ চমকানো আকাশে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি পড়া অবস্থায় আবু তালেব নিজের ধানের জমিতে কাজ করতে যায়। সেখানে বজ্রপাতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

আবু তালেব দীর্ঘদিন প্রবাস জীবন কাটিয়ে কিছু দিন আগে বাড়িতে এসে নিজের জমিতে কৃষিকাজ শুরু করেন। তার এই আকস্মিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
রাজশাহী

নাটোরের বড়াইগ্রামে বজ্রপাতে কৃষকের মৃত্যু

B
BN DESK | 18 August 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার