Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

নাটোরের বড়াইগ্রামে বাসের ধাক্কায় বিএনপি’র নেতা নিহত

BN DESK
04 September 2026, 07:23 PM পড়তে ১ মিনিট

বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি: নাটোরের বড়াইগ্রাম উপজেলায় দ্রুতগামী বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী আব্দুল আজিজ (৬২) নামে এক বিএনপি নেতা নিহত হয়েছেন। গতকাল শুক্রবার রাত সাড়ে ৮টায় বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের রাজ্জাক মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আব্দুল আজিজ পাবনা জেলার ভাঙ্গুড়া উপজেলার ঝিনাইগাড়ি কলকটি গ্রামের রুস্তুম আলী মন্ডলের ছেলে। তিনি ভাঙ্গুড়া উপজেলা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক বর্তমান কমিটির সিনিয়র যুগ্ম আহবায়ক ছিলেন।

স্থানীয়রা জানান, আব্দুল আজিজ রাজশাহীর তানোর থেকে মোটরসাইকেল যোগে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কে উপজেলার রাজ্জাক মোড়ে পৌঁছালে ঢাকাগামী বাস ‘যমুনা লাইন’ পেছন থেকে মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়।

দুর্ঘটনায় আব্দুল আজিজ মহাসড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে বড়াইগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। বনপাড়া হাইওয়ে থানার ওসি মো. মনিরুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

পরবর্তী খবর লোড হচ্ছে...
রাজশাহী

নাটোরের বড়াইগ্রামে বাসের ধাক্কায় বিএনপি’র নেতা নিহত

B
BN DESK | 29 March 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার