Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

নাটোরের বড়াইগ্রামে স্কুলছাত্রকে হত্যা

BN DESK
10 October 2025, 09:43 PM পড়তে ১ মিনিট
নাটোরের বড়াইগ্রামে স্কুলছাত্রকে হত্যা

বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি : নাটোরের বড়াইগ্রাম উপজেলা স্কুুল ছাত্র মিনহাজ হোসেন আবিরকে (৯) হত্যা করেছে দুর্বৃত্তরা। আবির বনপাড়া পৌরসভার মহিষভাঙ্গা মহল্লার মিলন হোসেনের এক মাত্র ছেলে এবং বনপাড়া আদিব ইন্টারন্যাশনাল স্কুলের তৃতীয় শ্রেণির ছাত্র। বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের মহিষভাঙ্গা এলাকায় নির্মাণাধীন বনলতা মসলা ফ্যাক্টরির পাশ থেকে গতকাল বৃহস্পতিবার রাত নয় টায় রক্তাক্ত অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়।

স্থানীয়রা জানান, গতকাল বৃহস্পতিবার বিকেল চার টায় বাড়ি থেকে বাইসাইকেল নিয়ে ঘুরতে বের হয় আবির। সন্ধ্যা ঘনিয়ে এলেও সে বাড়িতে ফিরে না আসায় তার মা-বাবা বিচলিত হয়ে পড়েন এবং খোঁজাখুঁজি শুরু করেন। খোঁজাখুঁজির এক পর্যায়ে তার নিজ বাড়ি থেকে প্রায় এক কিলোমিটার দূরে বনলতা মসলা ফ্যাক্টরির পাশে তার ব্যবহৃত বাইসাইকেল পাওয়া যায়।

পরবর্তীতে ওই স্থানের পাশে থাকা ভুট্টার ডাটার স্তুপের নিচ থেকে রাত নয়টায় আবিরের রক্তাক্ত মরদেহ উদ্ধার করে এলাকাবাসী। আবির বাড়ি থেকে বের হওয়ার কয়েক ঘন্টা পরই তাকে হত্যা করা হয়েছে বলে এলাকাবাসী ধারণা করছেন। তার মুখমন্ডল ও মাথা সহ শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। কয়েকটি রক্তমাখা ইট মরদেহের পাশেই পড়ে ছিল।

পরে খবর পেয়ে পুলিশ রাতেই লাশ উদ্ধার করেন। বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: সরওয়ার হোসেন জানান, গতকাল বৃহস্পতিবার রাতেই আবিরের লাশ উদ্ধার করে নাটোর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। এ ব্যাপারে নিহতের বাবা মিলন হোসেন বাদী হয়ে থানায় হত্যা মামলা দায়ের করেছেন। আসামিদের আটকের চেষ্টা অব্যাহত আছে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
রাজশাহী

নাটোরের বড়াইগ্রামে স্কুলছাত্রকে হত্যা

B
BN DESK | 27 June 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার