Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

নাটোরের বড়াইগ্রাম পৌরসভার বাজেট ঘোষণা

BN DESK
14 May 2026, 02:43 AM পড়তে ১ মিনিট

বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি: নাটোরের বড়াইগ্রাম পৌরসভায় ২০২৬-২০২৭ অর্থবছরে ৪৬ কোটি ৯৩ লাখ ৪ হাজার ২২৯ টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। গতকাল মঙ্গলবার পৌর মিলনায়তনে আয়োজিত বাজেট অধিবেশনে পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার লায়লা জান্নাতুল ফেরদৌস এ বাজেট পেশ করেন।

বাজেটে রাজস্ব খাতে ৫ কোটি ৩৫ লাখ ১৯ হাজার ২২৯ টাকা আয় ও ৫ কোটি ১৬ লাখ ১৬ হাজার ১২ টাকা ব্যয় ধরা হয়েছে। উন্নয়ন খাতে ৪১ কোটি ১৩ লাখ ৩৫ হাজার টাকা আয় ও সমপরিমাণ ব্যয় ধরা হয়েছে। বাজেটে ১৯ লাখ ৩ হাজার ২১৭ টাকা উদ্বৃত্ত রাখা হয়েছে।

সভায় বক্তব্য রাখেন পৌর নির্বাহী কর্মকর্তা জালাল উদ্দিনের সঞ্চালনায় উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মলয় কুমার কুন্ডু, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. হেলাল উদ্দিন, ওসি আব্দুস ছালাম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. রেজাউল করিম, উপজেরা যুব উন্নয়ন কর্মকর্তা উমিরুল ইসলাম, সাবেক পৌর মেয়র ইসাহাক আলী প্রমুখ।

পরবর্তী খবর লোড হচ্ছে...
রাজশাহী

নাটোরের বড়াইগ্রাম পৌরসভার বাজেট ঘোষণা

B
BN DESK | 14 May 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার