Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

নাটোরের বড়াল নদে ভোরের অভিযানে ১৭টি চায়না দুয়ারি রিং জাল জব্দ

BN DESK
03 September 2026, 08:17 AM পড়তে ১ মিনিট
নাটোরের বড়াল নদে ভোরের অভিযানে ১৭টি চায়না দুয়ারি রিং জাল জব্দ

বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি : মৎস্যসম্পদ সংরক্ষণ এবং নদীর জীববৈচিত্র্য রক্ষায় নাটোরের বাগাতিপাড়ায় বড়াল নদীতে চালানো হয়েছে ভোরের বিশেষ অভিযান। আজ শুক্রবার (১ আগস্ট) ভোর ৬টা থেকে সকাল ৮টা পর্যন্ত জামনগর ইউনিয়নের জালালপুর ঘাট থেকে বাশবাড়িয়া ঘাট পর্যন্ত পরিচালিত অভিযানে ১৭টি চায়না দুয়ারি রিং জাল জব্দ করে তাৎক্ষণিকভাবে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন বাগাতিপাড়া উপজেলা নির্বাহী অফিসার মারুফ আফজাল রাজন। তার সাথে ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা জনা এসএম মাহমুদুল হাসান, মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা আশেক এস.বি. সাত্তার, পুলিশ বাহিনীর সদস্য ও উপজেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

উপজেলা নির্বাহী অফিসার মারুফ আফজাল রাজন বলেন, সরকারি নির্দেশনা অনুযায়ী দেশের নদ-নদীতে অবৈধ মাছ ধরার যন্ত্রপাতি নির্মূল করতে আমরা নিয়মিত অভিযান পরিচালনা করছি। চায়না দুয়ারি রিং জাল নদীর প্রাকৃতিক ভারসাম্য ও মাছের প্রজননের জন্য মারাত্মক হুমকি। তাই কাউকে ছাড় দেওয়া হবে না।

বাগাতিপাড়ায় এ ধরনের অবৈধ কার্যক্রম রোধে আমাদের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। উপজেলা মৎস্য কর্মকর্তা এসএম মাহমুদুল হাসান বলেন, চায়না দুয়ারি রিং জাল একটি নিষিদ্ধ ও পরিবেশ বিধ্বংসী জাল, যা পানির নিচে বসিয়ে মাছের স্বাভাবিক চলাচলে বাধা সৃষ্টি করে।

এতে ছোট মাছ ও ডিমওয়ালা মা মাছ ধ্বংস হয়ে যায়, যা দেশীয় মাছের উৎপাদনে ভয়াবহ প্রভাব ফেলে। তাই এই জাল ব্যবহারে শাস্তিযোগ্য অপরাধের আওতায় ব্যবস্থা নেওয়া হচ্ছে। নদী রক্ষা ও মাছের প্রাকৃতিক উৎপাদন টিকিয়ে রাখতে নিয়মিত অভিযান এবং সচেতনতা কার্যক্রম জোরদার করা হবে।

এলাকা: নাটোর নাটোর সদর
পরবর্তী খবর লোড হচ্ছে...
রাজশাহী

নাটোরের বড়াল নদে ভোরের অভিযানে ১৭টি চায়না দুয়ারি রিং জাল জব্দ

B
BN DESK | 01 August 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার