Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

নাটোরের লালপুরে আম বোঝাই পিকআপের ধাক্কায় নিহত ১

BN DESK
03 September 2026, 08:16 AM পড়তে ১ মিনিট
নাটোরের লালপুরে আম বোঝাই পিকআপের ধাক্কায় নিহত ১

লালপুর (নাটোর) প্রতিনিধি : নাটোরের লালপুরে আম বোঝাই পিকআপে ট্রাকের ধাক্কায় শফি তালুকদার (৩৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার ভোরে লালপুর উপজেলার ঈশ্বরদী ইউনিয়নের শাহাবুদ্দিনের বটতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত শফি তালুকদার ফরিদপুর জেলার ছোরহাব তালুকদারের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, ভোরে শফি তালুকদার পিকআপে আম বোঝাই করে ঈশ্বরদীর দিকে যাচ্ছিলো। এসময় পিকআপটি ঈশ্বরদী ইউনিয়নের শাহাবুদ্দিনের বটতলা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক তাদের পিকআপে ধাক্কা দিয়ে দ্রুত পালিয়ে যায়। এতে গুরুতর আহত হয় শফি তালুকদার। পরে এলাকাবাসী এসে আহত শফি তালুকদারকে উদ্ধার করে পার্শ্ববর্তী ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। স্থানীয় ঈশ্বরদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল আজিজ রঞ্জু ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। লালপুর থানার দায়িত্বে থাকা ওসি মমিনুজ্জামান বলেন, খবর পেয়ে ভোরেই পুলিশ গিয়ে ঘটনাস্থল থেকে দুর্ঘটনা কবলিত আম বোঝাই পিকআপটি উদ্ধার করে থানায় এনেছে। পিকআপের চালক পালাতক রয়েছে। ঘাতক ট্রাকটিকে আটক করা যায়নি। এ ঘটনায় থানায় কেউ কোন অভিযোগ করেনি।

এলাকা: নাটোর লালপুর
পরবর্তী খবর লোড হচ্ছে...
রাজশাহী

নাটোরের লালপুরে আম বোঝাই পিকআপের ধাক্কায় নিহত ১

B
BN DESK | 18 July 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার