Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

নাটোরের লালপুরে ইমো প্রতারক চক্রের ৩ সদস্য আটক 

BN DESK
10 May 2026, 01:35 AM পড়তে ১ মিনিট

লালপুর (নাটোর) প্রতিনিধি: নাটোরের লালপুরে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইমো ও মেসেঞ্জার হ্যাকিং চক্রের ৩জন সদস্যকে আটক করেছে থানা পুলিশ। এসময় প্রতারণার কাজে ব্যবহৃত ৯টি মোবাইল ফোন জব্দ করা হয়।

গতকাল শুক্রবার রাত ১টায় উপজেলার দুড়দুড়িয়া ইউনিয়ন থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলো- দুড়দুড়িয়া এলাকার মো: দোয়াবর আলীর ছেলে মো. রাজন আলী(৩১), মৃত মজিবর রহমানের ছেলে মো: আহাদ আলী(১৯) ও মো. তুহিন আলীর ছেলে মো: তুষার আলী(২০)।

পুলিশ জানায়, আটককৃতরা দীর্ঘদিন অ্যান্ড্র্রয়েড মোবাইল ফোনে ইন্টারনেট সংযোগের মাধ্যমে প্রবাসীদের ফেসবুক, মেসেঞ্জার এবং ইমো আইডিতে বেআইনিভাবে প্রবেশ করে পাসওয়ার্ড পরিবর্তন করে আইডিগুলো নিজের নিয়ন্ত্রণে নিয়ে প্রতারণামূলকভাবে অর্থ আদায় করে আসছিল। গতকাল শুক্রবার রাত ১টায় থানা পুলিশের একটি অভিযানিক দল অভিযান চালিয়ে তাদের আটক করেছে।

লালপুর থানার (ওসি) মো. শফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আটককৃতদের বিরুদ্ধে থানায় সাইবার সুরক্ষা অধ্যাদেশ মামলা রুজু করা হয়েছে। গ্রেফতারকৃতদের আজ শনিবার (৯ মে) দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

এলাকা: নাটোর লালপুর
পরবর্তী খবর লোড হচ্ছে...
রাজশাহী

নাটোরের লালপুরে ইমো প্রতারক চক্রের ৩ সদস্য আটক 

B
BN DESK | 10 May 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার