Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

নাটোরের লালপুরে ট্রাকচাপায় মোটরসাইকেল চালকের মৃত্যু

BN DESK
04 May 2026, 09:27 PM পড়তে ১ মিনিট

লালপুর (নাটোর) প্রতিনিধি : নাটোরের লালপুরে ট্রাকের নিচে চাপা পড়ে আশরাফুল ইসলাম (১৯) নামের এক মোটরসাইকেল চালকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। আজ সোমবার (৪ মে) দুপুরে উপজেলার লালপুর ফিলিং স্টেশনের সামনে ব্রিজের ওপর এ দুর্ঘটনা ঘটে। নিহত আশরাফুল ইসলাম উপজেলার বিলমাড়িয়া ইউনিয়নের নাগশোষা গ্রামের রেজাউল করিম রেজার ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, আজ সোমবার দুপুরে আশরাফুল ইসলাম লালপুর ফিলিং স্টেশনে তেল নিতে যাওয়ার পথে লালপুর অভিমুখী একটি মালবোঝাই ট্রাকের চাকায় পিষ্ট হন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে লালপুর থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে নিহতের লাশ উদ্ধার করেন।

নিহতের মা রুনিফা বেগম জানান, তিনি লালপুর বাজারে যাওয়ার পথে দুর্ঘটনার খবর শুনে ঘটনাস্থলে গিয়ে নিজেই ছেলের লাশ শনাক্ত করেন। লালপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেছে। দুর্ঘটনাকবলিত মোটরসাইকেল ও ট্রাক জব্দ করা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

এলাকা: নাটোর
পরবর্তী খবর লোড হচ্ছে...
রাজশাহী

নাটোরের লালপুরে ট্রাকচাপায় মোটরসাইকেল চালকের মৃত্যু

B
BN DESK | 04 May 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার